Logo
Logo
×

Advertisement

জাতীয়

ফেসবুকে হাসনাত আব্দুল্লাহর ৩ দফা ঘোষণা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৭ পিএম

ফেসবুকে হাসনাত আব্দুল্লাহর ৩ দফা ঘোষণা

হাসনাত আব্দুল্লাহ

Advertisement

সামাজিক মাধ্যমে তিনটি দাবি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 

রোববার (২৯ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনটি দাবি তুলে ধরেন তিনি।

তার দাবিগুলো হলো- ১. আওয়ামী ফ্যাসিস্ট রাজনীতিকে চূড়ান্তভাবে কবর দিতে হবে। আওয়ামী রাজনীতির প্রত্যাবর্তন অসম্ভব করে দিতে হবে।

২. ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটাতে হবে। স্বাধীন, সার্বভৌম, আত্মনির্ভর মর্যাদার নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

৩. বাংলাদেশে একটা সাম্য ও ইনসাফের সমাজ গড়তে হবে।

এদিকে রোববার এক সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ৫ আগস্ট না হওয়ার কারণে বিদেশে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে ফ্যাসিস্টরা। এটি গণঅভ্যুত্থানের লেজিটিমেসিকে প্রশ্নবিদ্ধ করছে।

তাই আগামী ৩১ ডিসেম্বর শহিদ মিনারে আনুষ্ঠানিকভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ইতোমধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের খসড়ার একটি কপি যুগান্তরের হাতে এসেছে। যাতে ‘৭২-এর সংবিধান বাতিল, নতুন রাজনৈতিক বন্দোবস্তসহ বিভিন্ন দাবির কথা উঠে এসেছে।

Advertisement

হাসনাত আব্দুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Advertisement

আরও পড়ুন

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানি হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমকর্মীরা হয়রানি হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাইব্যুনালের কাছে ‘প্রোটেকশন’ চাইলেন প্রসিকিউটর

ট্রাইব্যুনালের কাছে ‘প্রোটেকশন’ চাইলেন প্রসিকিউটর

শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বললেন মন্ত্রী

শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বললেন মন্ত্রী

কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম