Logo
Logo
×

Advertisement

জাতীয়

সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৪:২৩ পিএম

সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশ সচিবালয়ের ১ নং গেটের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।  

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরের পর সচিবালয়ের সামনে এই ধাওয়া-পাল্টা ধাওয়ার দৃশ্য দেখা যায়।   

স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে দুপুর আড়াইটার দিক থেকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন। তারা সেখানে আধা ঘণ্টার মতো ছিলেন। পরে তারা শিক্ষা ভবনের দিকে চলে যান।

জানা গেছে, বিকেল সাড়ে ৪টায় শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা ছিল প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের। সে বৈঠকের জন্য চার সদস্যের একটি প্রতিনিধিদল ভেতরে যান।

এসময় বাইরে অপেক্ষারত শতাধিক শিক্ষার্থী বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপরই ধাওয়া-পাল্টা ধাওার ঘটনা ঘটে। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ।

এ ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের ডিসি মাসুদ আলম আহত হয়েছেন বলে যুগান্তরকে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। 

Advertisement

সচিবালয়ের

Advertisement

আরও পড়ুন

পদোন্নতি পেলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিন নারী কর্মকর্তা

পদোন্নতি পেলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিন নারী কর্মকর্তা

এইচআরএসএসের প্রতিবেদন মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫

মুশফিক ফজলের পোস্ট জাইমা রহমানের অর্জনগুলোকে কেবল পারিবারিক পরিচয়ের আড়ালে ফেলে দেওয়া মোটেও ন্যায্য নয়

জাইমা রহমানের অর্জনগুলোকে কেবল পারিবারিক পরিচয়ের আড়ালে ফেলে দেওয়া মোটেও ন্যায্য নয়

নেদারল্যান্ডসের সঙ্গে বৈঠক বিনিয়োগ, খাল খনন ও ব্লু ইকোনমি নিয়ে ফলপ্রসূ আলোচনা: মাহদী আমিন

বিনিয়োগ, খাল খনন ও ব্লু  ইকোনমি নিয়ে ফলপ্রসূ আলোচনা: মাহদী আমিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম