Logo
Logo
×

Advertisement

জাতীয়

আইএমইডির প্রতিবেদন

এডিপি বাস্তবায়নে গতি ফেরেনি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:১৭ পিএম

এডিপি বাস্তবায়নে গতি ফেরেনি

ফাইল ছবি

Advertisement

এখনো গতি ফেরেনি উন্নয়ন কর্মকাণ্ডে। এর নেতিবাচক প্রভাব পড়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে।  চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ১৭ দশমিক ৯৭ শতাংশ।

গত অর্থবছরের একই সময়ে এ হার ছিল ২২ দশমিক ৪৮ শতাংশ। গত কয়েক বছরের মধ্যে এডিপির বাস্তবায়ন নিম্ন পর্যায়ে রয়েছে এখন। বাস্তবায়ন ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অগ্রগতি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মঙ্গলবার প্রতিবেতনটি প্রকাশ করে সংস্থাটি। 

আইএমইডি বলেছে, চলতি অর্থবছর এডিপিতে মোট বরাদ্দ দেওয়া আছে ২ লাখ ৭৮ হাজার ২৮৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ১ লাখ ৬৫ হাজার কোটি, বৈদশিক সহায়তা ১ লাখ কোটি এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৩ হাজার ২৮৯ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়।

গত ৬ মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো খরচ করতে পেরেছে ৫০ হাজার ২ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে খরচ হয়েছিল ৬১ হাজার  ৭৪০ কোটি টাকা। 

প্রতিবেদনে দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরে ৬ মাসে খরচ হয়েছিল ৬০ হাজার ২৪৯ কোটি টাকা, ২০২১-২২ অর্থবছরে ৫৬ হাজার ৯৬২ কোটি এবং ২০২০-২১ অর্থবছরে ৫১ হাজার ২৬৬ কোটি টাকা খরচ হয়েছিল। 

চলতি অর্থ বছরের ৬ মাসে এডিপি বাস্তবায়নে পিছিয়ে থাকা অর্থাৎ ১০ শতাংশের নিচে বাস্তবায়নকারী  মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো, নৌ-পরিবহণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, সেতু বিভাগ,স্বাস্থ্য-শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, প্রধান উপদেষ্ঠার কার্যালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

এছাড়া পরিবেশ-বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। আরও আছে, বাণিজ্য মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

এদিকে এডিপি বাস্তবায়নে এগিয়ে থাকা ৫০ শতাংশের ওপরেও বাস্তবায়ন করা মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো-মন্ত্রিপরিষদ বিভাগ। 

Advertisement

এডিপি

Advertisement

আরও পড়ুন

২০২৭ সালে কোন তারিখে কী ছুটি, দেখে নিন তালিকা

২০২৭ সালে কোন তারিখে কী ছুটি, দেখে নিন তালিকা

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী

পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা

পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা

গ্রামপুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: স্বপন

গ্রামপুলিশ তৃণমূল পর্যায়ের সরকার: স্বপন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম