Logo
Logo
×

Advertisement

জাতীয়

পুলিশের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৮:৪৮ পিএম

পুলিশের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

Advertisement

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।

এসব কর্মকর্তাদের র‍্যাব, জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, পুলিশ সদর দপ্তর ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

এর আগে একইদিনে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক, সুপার নিউমারারি অতিরিক্ত উপমহাপরিদর্শক, পুলিশ সুপার এবং সুপার নিউমারারি পুলিশ সুপার পদমর্যাদার ২০ কর্মকর্তার রদবদল করা হয়েছে।  

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বদলির সিদ্ধান্ত জানানো হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়, ৪ জন অতিরিক্ত উপমহাপরিদর্শক, ৭ জন সুপার নিউমারারি অতিরিক্ত উপমহাপরিদর্শক, ৬ জন পুলিশ সুপার এবং ৩ জন সুপার নিউমারারি পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। 


Advertisement

পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

Advertisement

আরও পড়ুন

কপ-৩১ উজবেকিস্তান ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

উজবেকিস্তান ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

কপ-৩১ সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

সেই তরুণসহ ইউরোপ থেকে দেশে ফিরলেন ৪৪ বাংলাদেশি

সেই তরুণসহ ইউরোপ থেকে দেশে ফিরলেন ৪৪ বাংলাদেশি

সাংবাদিক রবিনের পরিবারের ওপর হামলার ঘটনায় অনলাইন এডিটরস সোসাইটির প্রতিবাদ

সাংবাদিক রবিনের পরিবারের ওপর হামলার ঘটনায় অনলাইন এডিটরস সোসাইটির প্রতিবাদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম