Logo
Logo
×

Advertisement

জাতীয়

সন্ধ্যা থেকে সেন্ট্রাল কমান্ড সেন্টার কাজ শুরু করবে: প্রেস সচিব

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৯ পিএম

সন্ধ্যা থেকে সেন্ট্রাল কমান্ড সেন্টার কাজ শুরু করবে: প্রেস সচিব

Advertisement

আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ‘সেন্ট্রাল কম্যান্ড সেন্টার’ সন্ধ্যা থেকেই কাজ শুরু করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, আইনশৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য সব বাহিনীর সমন্বয়ে একটা সেন্ট্রাল কম্যান্ড সেন্টার আজ সন্ধ্যা থেকে কাজ শুরু করবে। এর ফলে খুব দ্রুত আইনশৃঙ্খলা উন্নতি হবে বলে আশা করছি।

শফিকুল আলম বলেন, আন্তর্জাতিকভাবে খাদ্য শস্যের দাম কমছে। এর প্রভাব বাংলাদেশেও পড়বে। খাদ্য শস্যের দাম কমবে প্রত্যাশা করছি।

তিনি বলেন, ৫ মাসে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। এর মধ্যে ১০ শতাংশ উন্নতি হয়েছে অর্থনীতির। আগামী জুলাই মাসে মূল্যস্ফীতি ৭ শতাংশ কমে আসবে বলে আশা করি। রমজান মাসে মূল্যস্ফীতির চাপ বাড়বে না।

প্রেস সচিব আরও বলেন, বাংলাদেশে কোরিয়ান ইপিজেড নির্মাণের জন্য জমি সংক্রান্ত জটিলতা নিরসন করা হয়েছে। তাদের হাতে জমির কাগজপত্র তুলে দেওয়া হয়েছে। এর ফলে কোরিয়ান ব্যাপক বিনিয়োগ আসবে দেশে। পতিত সরকার কোরিয়ান ইপিজেডের জমি দখল করার পাঁয়তারা করছিল বলে বাংলাদেশের পরিবর্তে ভিয়েতনামে তাদের প্রচুর বিনিয়োগ চলে যায়। এখন সব সংকট সমাধান হয়েছে।

Advertisement

আইনশৃঙ্খলা বাহিনী প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম

Advertisement

আরও পড়ুন

আজ খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

গ্রীষ্মের আগেই চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

গ্রীষ্মের আগেই চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

স্পেনে কর্মসংস্থানের ফাঁদ লিবিয়ায় জিম্মি যুবক, ‘নির্বাক দর্শক’ পুলিশ

লিবিয়ায় জিম্মি যুবক, ‘নির্বাক দর্শক’ পুলিশ

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্পিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম