Logo
Logo
×

Advertisement

জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নতুন বই ‘ইকোস অব রেড জুলাই’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৫ পিএম

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নতুন বই ‘ইকোস অব রেড জুলাই’

Advertisement

২০২৪ সালে ছাত্র জনতার নেতৃত্বে বাংলাদেশের ফ্যাসিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলন নিয়ে তরুণ সাংবাদিক মাহমুদ রাকিবের লেখা ‘ইকোস অব রেড জুলাই, দ্য ২০২৪ আপরাইজিং ইন বাংলাদেশ’ নামে ইতিহাস ভিত্তিক বই প্রকাশিত হয়েছে। 

বইটিতে ২০২৪ সালে কোন প্রেক্ষাপটে বাংলাদেশে লাখো কোটি ছাত্র-জনতা স্বৈরাচার ও গণহত্যাকারীদের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিলো এবং এরপর ধাপে ধাপে কিভাবে রক্তাক্ত জুলাই চূড়ান্ত আন্দোলনের গতিপথের দিকে এগিয়ে গেছে। এছাড়া স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা যেভাবে দেশ ছেড়ে পালিয়ে গেলো তা তুলে ধরা হয়েছে। 

বইটি সম্পর্কে লেখক বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বারবার পরিবর্তন করা হয়েছে। যতবার সরকার পরিবর্তন হয়েছে এবং তারা তাদের মতো করে একাত্তরের ইতিহাস কাটছাঁট করেছে। বিশেষ করে ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার তাদের ইচ্ছামতো মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে দেশের মধ্যে বিভেদ তৈরি করেছে। তাই এই বইটি যাতে আন্তর্জাতিকভাবে ২৪ এর জুলাই বিপ্লবের দলিল হয়ে থাকে, সেই উদ্দেশে লেখা হয়েছে বলে জানান বেসরকারি টেলিভিশনের এ সাংবাদিক। 

গার্ডিয়ান পাবলিকেশনসের প্রকাশনায় বের হওয়া বইটি বইমেলায় প্রতিষ্ঠানটির স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এছাড়া বইটি শিগগিরই দেশি বিদেশি অনলাইনের বিভিন্ন প্লাটফর্ম পাওয়া যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন লেখক।  

মাহমুদ রাকিব জানান, জুলাই আন্দোলনে কার অবদান কত কম বেশি ছিলো, তা নিয়ে ইতোমধ্যে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। বইটি পড়লে মূল আন্দোলনে কারা সম্মুখ সারিতে ছিলো, কারা জীবন দিলো, সেসব সঠিক তথ্য পাওয়া যাবে। 

বইটি ইংরেজিতে কেন লেখা হয়েছে? এমন প্রশ্নে মাহমুদ রাকিব বলেন, মূলত জুলাই বিপ্লব নিয়ে বাংলা ভাষায় অনেক বই বের হয়েছে এবং হবে। তুলনামূলকভাবে ইংরেজিতে কম বের হচ্ছে। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের মানুষ বাংলাদেশের ঐতিহাসিক জুলাই বিপ্লবের ইতিহাস জানতে চায়। গুলির সামনে কেন আবু সাঈদ ও মুগ্ধরা জীবন বিলিয়ে দিলো তা জানতে চায়। 

তাদের জন্য এবং অন্য দেশে জুলাই বিপ্লবের ইতিহাসের স্বীকৃতির জন্যই ইংরেজিতে লেখা হয়েছে। 

Advertisement

জুলাই আন্দোলন বই

Advertisement

আরও পড়ুন

আনারকলি ফল নিয়ে কেন বাড়ছে আগ্রহ

আনারকলি ফল নিয়ে কেন বাড়ছে আগ্রহ

সর্বজনীন পেনশনে সুখবর, লাভবান হবেন গ্রাহকেরা

সর্বজনীন পেনশনে সুখবর, লাভবান হবেন গ্রাহকেরা

১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেবে জাপান

১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নেবে জাপান

জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম