Logo
Logo
×

Advertisement

জাতীয়

হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ হাসিনার, পোস্ট শেয়ার করে যা বোঝালেন আসিফ নজরুল

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১০:৩২ এএম

হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ হাসিনার, পোস্ট শেয়ার করে যা বোঝালেন আসিফ নজরুল

Advertisement

জুলাই-আগস্ট গণহত্যায় শেখ হাসিনার একটি অডিও কল সম্প্রতি ভাইরাল হয়েছে। এ বিষয়ে এবার কথা বলেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শনিবার (৮ মার্চ) দিবাগত রাতে আসিফ নজরুল যুক্তরাজ্যে প্রেস মিনিস্টার হিসেবে নিযুক্ত বিবিসির সাবেক সাংবাদিক আকবর হোসেনের একটি স্ট্যাটাস শেয়ার করেছেন। 

স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘কী ভয়ঙ্কর নির্দেশ দিয়েছিল শেখ হাসিনা। জুলাই আন্দোলনের সময় গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে ফাঁস হওয়া কথোপকথনে শেখ হাসিনা বলছিলেন- ওপেন নির্দেশ দিচ্ছি এখন। যেখানে পাবে, সেখানে গুলি করবে। কথোপকথনের বিস্তারিত তুলে ধরা হলো...

কর্মকর্তা: ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে?

হাসিনা: সবগুলোকে অ্যারেস্ট করতে বলছি রাতে। RAB-DGFI সবাইকে বলা হয়েছে। যে যেখান থেকে যে কটা পারবে ধরে ফেলবে।

কর্মকর্তা: জ্বি

হাসিনা: ওটা বলা আছে। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওপর থেকে। এখন ওপর থেকে করাচ্ছি। অলরেডি শুরু হইছে কয়েকটা জায়গায়। 

কর্মকর্তা: জ্বি জ্বি.. মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে একটা। 

হাসিনা: মোহাম্মদপুর থানার দিকে?

কর্মকর্তা: হ্যা

হাসিনা: তো ওখানে পাঠাই দিক Rab রে। 

কর্মকর্তা: জ্বি, আপনার নির্দেশনা লাগবে একটু। 

হাসিনা: আমার নির্দেশনা দেওয়া আছে। ওপেন নির্দেশনা দিচ্ছি এখন। এখন লেথাল ওয়েপন (প্রাণঘাতি অস্ত্র) ব্যবহার করবে। যেখানে পাবে সেখানে গুলি করবে। 

কর্মকর্তা: জ্বি

বি: দ্র: শেখ হাসিনার বিচার চাই- এ কথা বলতে যাদের লজ্জা লাগে এটা তাদের জন্য।

Advertisement

হেলিকপ্টার হাসিনা আসিফ নজরুল

Advertisement

আরও পড়ুন

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে বছরের সর্বোচ্চ রোগী ভর্তি

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে বছরের সর্বোচ্চ রোগী ভর্তি

হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

মিজানুর রহমান আজহারী শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

সেন্টমার্টিন ভ্রমণে রাতে থাকা নিয়ে নতুন সিদ্ধান্ত

সেন্টমার্টিন ভ্রমণে রাতে থাকা নিয়ে নতুন সিদ্ধান্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম