Logo
Logo
×

Advertisement

জাতীয়

এক রাতেই পুলিশের হট নম্বরে ১০৩ নারীর অভিযোগ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৭:৩৬ পিএম

এক রাতেই পুলিশের হট নম্বরে ১০৩ নারীর অভিযোগ

ফাইল ছবি

Advertisement

নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সোমবার বিকাল ৪টা থেকে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন নম্বর চালু করেছে। এ উদ্যোগের পরই এক রাতেই ওই হটলাইনে শতাধিক নারী নির্যাতনের অভিযোগ করেছেন। এটি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা তৎক্ষণাৎ সহায়তা প্রদান ও আইনগত ব্যবস্থা গ্রহণে সাহায্য করবে।

মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পুলিশের হট নম্বরে ১০৩টি অভিযোগ করা হয়। গৃহীত ১০৩টি অভিযোগের মধ্যে ৬২টি অভিযোগ ছিল অপ্রাসঙ্গিক।

সেগুলো ছিল কারো টেলিফোন নম্বর চাওয়া, বেসরকারি হাসপাতালের ডাক্তারের নাম ও মোবাইল নম্বর চাওয়া ইত্যাদি।  

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযোগের বিপরীতে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়, প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে থানার অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

যেসব অভিযোগের ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি সে ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত পরামর্শ দেওয়া হয়েছে।

হটলাইন নম্বরগুলোতে (০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২) অপ্রাসঙ্গিক অভিযোগ না করার জন্যও পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

Advertisement

নারী নির্যাতন পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন

Advertisement

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদের সাক্ষাৎ বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

বাংলাদেশে গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই: সালাহউদ্দিন

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই: সালাহউদ্দিন

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম