Logo
Logo
×

Advertisement

জাতীয়

বাংলাফ্যাক্টের অনুসন্ধান

৯ মাসে সাম্যসহ জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ মে ২০২৫, ০৪:৫৩ পিএম

৯ মাসে সাম্যসহ জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলা, নিহত ২

Advertisement

গত ৯ মাসে সাম্যসহ জুলাই যোদ্ধাদের ওপর ৩৮টি হামলার ঘটনার মধ্যে ২৮টিতে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে শনাক্ত করেছে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্টের অনুসন্ধানে শনাক্ত হয়, গত ৯ মাসে সাম্যসহ জুলাই যোদ্ধাদের ওপর ৩৮ হামলায় নিহত হয়েছে দুজন। এ সময়ে আহত হন অন্তত ৮৭ জন। 

বাংলাফ্যাক্ট আরও জানায়, ‘দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গত মঙ্গলবার দিবাগত রাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং জুলাই-যোদ্ধা শাহরিয়ার আলম সাম্য। এর আগে গত ৭ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ঘেরাওয়ের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আবুল কাসেম নামের এক যুবক চিকিৎসাধীন নিহত হন। ৩৮টি হামলার ঘটনার মধ্যে ২৮টিতে রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে।’

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

Advertisement

বাংলাফ্যাক্ট জুলাই যোদ্ধা হামলা সাম্য

Advertisement

আরও পড়ুন

বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই

বিদেশি ঋণ শোধে চাপ বাড়ছেই

দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী

দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী

আর প্রয়োজন নেই টিন সার্টিফিকেট? যেভাবে বাতিলের আবেদন করবেন

আর প্রয়োজন নেই টিন সার্টিফিকেট? যেভাবে বাতিলের আবেদন করবেন

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম