Logo
Logo
×

Advertisement

অন্যান্য

আলোচনা সভায় বক্তারা

ফারাক্কা লংমার্চের প্রেক্ষাপট ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ মে ২০২৫, ১০:২৩ পিএম

ফারাক্কা লংমার্চের প্রেক্ষাপট ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ

বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা। ছবি: সংগৃহীত

Advertisement

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী আহূত ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৪৯তম বার্ষিকী উপলক্ষ্যে শনিবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

ভাসানী পরিষদের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খোকনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। 

আলোচক হিসেবে ছিলেন পশ্চিমবঙ্গের ভাসানী গবেষক ও প্রামাণ্যচিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার, বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হক নান্নু, রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব আরিফ সোহেল। 

বক্তৃতা করেন ভাসানী পরিষদের উপদেষ্টা মুক্তিযুদ্ধের গেরিলা নেতা ড. এমএম শফিকুল ইসলাম কানু, যুগ্ম আহ্বায়ক আলী জামান, শাহ নাজিম উদ্দীন, জাতীয় নাগরিক পার্টির সংগঠক সাইদ উজ্জ্বল, ব্রহ্মপুত্র সুরক্ষা কমিটির সমন্বয়ক আবুল কালাম আজাদসহ আরও অনেকে। 

অনুষ্ঠানে আলোচকরা মওলানা ভাসানীর প্রাণ-প্রকৃতি রক্ষার দর্শনকে বর্তমান বাংলাদেশ ও বৈশ্বিক বাস্তবতায় অত্যন্ত প্রাসঙ্গিক বলে উল্লে­খ করেন। ফারাক্কা লংমার্চের ঐতিহাসিক প্রেক্ষাপট ও ভবিষ্যতের বাংলাদেশ গঠনে এর গুরুত্ব তুলে ধরেন তারা।

ভাসানী পরিষদের সদস্য সচিব আজাদ খান ভাসানীর সঞ্চালনায় অনুষ্ঠানে ফারাক্কা লংমার্চের ওপর জাফর মুহম্মদ পরিচালিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। সবশেষে ভাসানী পরিষদের আহ্বায়ক ইফতেখার হোসেনের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Advertisement

মওলানা আবদুল হামিদ খান ভাসানী ফারাক্কা লংমার্চ

Advertisement

আরও পড়ুন

সিটি ব্যাংকের সাবেক পরিচালকের পরিবারসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সিটি ব্যাংকের সাবেক পরিচালকের পরিবারসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরি সংকুচিত করার চেষ্টায় এফডিইবি’র ক্ষোভ

ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরি সংকুচিত করার চেষ্টায় এফডিইবি’র ক্ষোভ

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম