Logo
Logo
×

Advertisement

জাতীয়

সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৫:৫৭ পিএম

সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন

Advertisement

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে সংবাদপত্র ৫ দিন বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। ৫ থেকে ৯ জুন পর্যন্ত ছুটি থাকবে।

বুধবার নোয়াব সভাপতি একে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৫ জুন থেকে ৯ জুন ঈদের ছুটি পালন করা হবে। তাই ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশ করা হবে না।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত ছুটি ছিল ৫ থেকে ১০ জুন পর্যন্ত (৬ দিন)। তবে দুই দিন অফিস করার শর্তে টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার।

সাপ্তাহিক ছুটির আগে ১১ ও ১২ জুন ছুটি ঘোষণা করে, এর বিনিময়ে দুই শনিবার ১৭ ও ২৪ মে সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিস খোলা রাখা হয়। এর ফলে ১১ ও ১২ জুনের ছুটি এবং পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১০ দিনের টানা ছুটি পাবেন কর্মজীবীরা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী

চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৩৩

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৩৩

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী

গোয়েন্দা খবরে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী, জেলাজুড়ে চিরুনি অভিযান

গোয়েন্দা খবরে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী, জেলাজুড়ে চিরুনি অভিযান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম