সাবেক মন্ত্রী গোলাম দস্তগীরের ১২ কোম্পানির শেয়ার, ব্যাংক হিসাব অবরুদ্ধ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১০:২৮ পিএম
সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ১২ কোম্পানির শেয়ার, ৯টি ব্যাংক হিসাব ও তিনটি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। অবরুদ্ধ হওয়া এসব সম্পদের মূল্য ধরা হয়েছে ২৪ কোটি ৩১ লাখ ৭১ হাজার ২৩৬।
মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এছাড়াও তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান। দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামির বিরুদ্ধে মামলা তদন্তাধীন। তদন্তকালে জানা যায়- আসামি অসাধু উপায়ে অর্জিত ও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করেছে। এ কারণে তার নিজ ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের শেয়ার, বিভিন্ন ব্যাংক হিসাব ও গাড়ি অবরুদ্ধ করা প্রয়োজন।
