Logo
Logo
×

Advertisement

জাতীয়

শুল্ক ইস্যুতে

ওয়াশিংটনে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার আলোচনা আজ শুরু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১১:৩৩ এএম

ওয়াশিংটনে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার আলোচনা আজ শুরু

ফাইল ছবি

Advertisement

২০২৫ সালে অনুষ্ঠিতব্য শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। ওয়াশিংটনে স্থানীয় সময় বুধবার থেকে এ আলোচনা শুরু হচ্ছে।

এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ওয়াশিংটন ডিসিতে সরাসরি অংশ নিচ্ছেন। অন্যদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ঢাকায় থেকে ভার্চুয়ালি যোগ দেবেন। 

এদিকে এ আলোচনায় অংশ নিতে বাণিজ্য সচিব ও এক অতিরিক্ত বাণিজ্য সচিবসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা  ইতোমধ্যেই ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন।

এর আগে ৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৪টি দেশের নেতাদের কাছে শুল্ক হারের চিঠি পাঠান। এরপরই এ নিয়ে প্রথম দিকেই আলোচনা শুরু করতে যাওয়া দেশগুলোর একটি বাংলাদেশ।

গত ২৭ জুন অনুষ্ঠিত প্রথম দফা আলোচনার অগ্রগতির ভিত্তিতে এই চুক্তি দ্রুত চূড়ান্ত করার আশা করছে বাংলাদেশ।

Advertisement

যুক্তরাষ্ট্র বাণিজ্য শুল্ক

Advertisement

আরও পড়ুন

পে ফিক্সেশনের পর এবার সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সুখবর

পে ফিক্সেশনের পর এবার সরকারি চাকরিজীবীদের জন্য নতুন সুখবর

সৌদিতে নিহত ওমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী

সৌদিতে নিহত ওমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে ধর্মমন্ত্রী

অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি

অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি

জমির মালিকানা দাবিতে প্রমাণ না থাকলে মিলবে না অস্থায়ী নিষেধাজ্ঞা: হাইকোর্ট

জমির মালিকানা দাবিতে প্রমাণ না থাকলে মিলবে না অস্থায়ী নিষেধাজ্ঞা: হাইকোর্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম