Logo
Logo
×

Advertisement

জাতীয়

পুলিশের ঊর্ধ্বতন স্তরে বদলি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৬:৪৩ পিএম

পুলিশের ঊর্ধ্বতন স্তরে বদলি

ফাইল ছবি

Advertisement

পুলিশের ৯ জন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এদের মধ্যে তিনজন অতিরিক্ত পুলিশ সুপার ও ছয়জন সহকারী পুলিশ সুপার (এএসপি) রয়েছেন।

রোববার এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ রদবদল করা হয়।

এতে বলা হয়েছে, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামানকে কুড়িগ্রামে, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদকে পিবিআইতে এবং লিয়েন শেষে পুলিশ সদরদপ্তরে রিপোর্টকৃত অতিরিক্ত পুলিশ সুপার মো. রিফাত বাশার তালুকদারকে পুলিশ সদরদপ্তরে পদায়ন করা হয়েছে।

এছাড়াও এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. আবদুল হাদীকে সিআইডিতে, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. তানভীর রহমানকে বগুড়ার গাবতলী সার্কেলে, ডিএমপির এসি রাজিব গাইনকে এপিবিএনে, সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-মামুনকে খুলনা পিটিসি, র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. আসিফ হোসেনকে বগুড়ার আদমদিঘী সার্কেলে ও ব্রাহ্মণবাড়িয়া সরাইল সার্কেলের এএসপি তপন সরকারকে র‌্যাবে পদায়ন করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

Advertisement

আইজিপি পুলিশ

Advertisement

আরও পড়ুন

অক্টোবরে টানা ৫ দিনের ছুটির সুযোগ

অক্টোবরে টানা ৫ দিনের ছুটির সুযোগ

৭ অঞ্চলের বজ্রসহ বৃষ্টির আভাস

৭ অঞ্চলের বজ্রসহ বৃষ্টির আভাস

‘তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে ব্যক্তিবৃত্ত থেকে ক্ষমতা এখন জনগণের আঙিনায়’

‘তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে ব্যক্তিবৃত্ত থেকে ক্ষমতা এখন জনগণের আঙিনায়’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম