Logo
Logo
×

জাতীয়

জুলাই বৈষম্যের বিরুদ্ধে তীব্র বিস্ফোরণ: ফারুকী

Icon

বাসস

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ০৯:৫১ পিএম

জুলাই বৈষম্যের বিরুদ্ধে তীব্র বিস্ফোরণ: ফারুকী

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জুলাই জাগরণ কালচারাল ফেস্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি

Mojo Birat Car Bar
logo-fifa ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬
আজকের ম্যাচ
শুক্রবার ১২ জুন ২০২৬
লাইভ গ্রুপ এ
মেক্সিকো
মেক্সিকো
দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা
এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি, মেক্সিকো
পরবর্তী খেলাসমূহ
শুক্রবার ১২ জুন ২০২৬ [গ্রুপ এ] সকাল ৮টা
দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়া
চেক প্রজাতন্ত্র
চেক প্রজাতন্ত্র
এস্তাদিও আক্রন, গুয়াদালাহারা, মেক্সিকো
শনিবার ১৩ জুন ২০২৬ [গ্রুপ বি] রাত ১টা
কানাডা
কানাডা
বসনিয়া ও হার্জেগোভিনা
বসনিয়া ও হার্জেগোভিনা
বিএমও ফিল্ড, টরন্টো, কানাডা

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জুলাই বৈষম্যের বিরুদ্ধে তীব্র বিস্ফোরণ ও প্রতিবাদের প্রবল উচ্চারণ। আমাদের তরুণরা সাফল্যের এক মহাকাব্য রচনা করেছে জুলাইয়ে। 

সংস্কৃতির বিকাশ ঘটাতে বাংলাদেশের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, জুলাই আমাদের চেতনা ও প্রেরণা। ২৪’র জুলাইয়ে আবারও আমাদের তরুণরা রক্তস্নাত এ ভূমিতে মুক্তির বীজ বপন করেছে। 

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পী গোষ্ঠী আয়োজিত চারদিনব্যাপী জুলাই জাগরণ কালচারাল ফেস্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এ কথা বলেন।  

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মুজিববাদকে পরাজিত করতে হলে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে এগিয়ে যেতে হবে।

সংগঠনের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সাদিক কায়েম, আজিজুর রহমান আজাদ, নূরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।  

চারদিনব্যাপী এ আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, চলচ্চিত্র প্রদর্শনী, স্মৃতিচারণ, স্টল, গ্রাফিতি অংকনসহ নানা অনুষঙ্গ সন্নিবেশ করা হয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম