Logo
Logo
×

জাতীয়

পররাষ্ট্র উপদেষ্টা

প্রয়োজন হলে হাসিনাকে ফেরত আনতে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১০:৫৮ পিএম

প্রয়োজন হলে হাসিনাকে ফেরত আনতে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ফাইল ছবি

শেখ হাসিনাকে ফেরত আনতে প্রয়োজন হলে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

সোমবার (৪ আগস্ট) জুলাই বিপ্লবের এক বছর পূর্তি উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন করতে প্রয়োজন হলে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে।

আগামীকাল সোমবার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি। গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে কূটনীতিক তৎপরতা এখন কোন পর্যায়ে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তো এটা কখনোই গোপন করি না। আমরা চেয়েছি তাকে ফেরত দেওয়া হোক যাতে বিচারের সম্মুখীন করা যায়।

তিনি আরও বলেন, ভারত থেকে কোনো পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি। আমরা অপেক্ষা করছি। আর ইতোমধ্যে বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে। কেউ আসুক বা না আসুক তাতে তো বিচার আটকে থাকে না।

তাকে ফেরত আনার ক্ষেত্রে আন্তর্জাতিক কোনো সহযোগিতা নেওয়া হবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি কখনো প্রয়োজন মনে করে সরকার তখন সেটা হতে পারে। কিন্তু এই মুহূর্তে সেরকম কোনও প্রয়োজন দেখছি না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম