Logo
Logo
×

Advertisement

জাতীয়

ইসিতে রুমিন ফারহানা সমর্থকদের সঙ্গে এনসিপি নেতার হাতাহাতি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০২:৫৫ পিএম

ইসিতে রুমিন ফারহানা সমর্থকদের সঙ্গে এনসিপি নেতার হাতাহাতি

ইসিতে হট্টগোলের একটি চিত্র। ছবি: যুগান্তর

Advertisement

সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানিতে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা সমর্থকদের সঙ্গে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহর হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

রোববার (২৪ আগস্ট) বেলা ১২টায় নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত শুনানি পর্বের এক পর্যায়ে দুপক্ষই উত্তেজিত হয়ে পড়ে।

এ সময় হাতাহাতি ও বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন তারা। পরে ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এদিন যেসব আসনের সীমানা সংক্রান্ত দাবি-আপত্তির শুনানি অনুষ্ঠিত হয়, তার মধ্যে ছিল ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৩। 

শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে তার যুক্তি তুলে ধরেন। অন্যদিকে বেশ কয়েকজন খসড়ার বিপক্ষে তাদের অবস্থান তুলে ধরেন।

শুনানিতে অংশ নেওয়া খসড়ার বিপক্ষে থাকারা বলেন, বিজয়নগর উপজেলা থেকে তিনটি ইউনিয়ন— বুধস্তি, চান্দুয়া ও হরষপুরকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়েছে। তারা বিজয়নগর উপজেলাকে অখণ্ড রাখার দাবি জানান।

এর আগে, শুনানির প্রথমদিনে কুমিল্লা অঞ্চলের দাবি-আপত্তিগুলোর শুনানি গ্রহণ করছে ইসি। এই শুনানি চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত। 

Advertisement

এনসিপি রুমিন ফারহানা ইসি

Advertisement

আরও পড়ুন

খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জীবনাননন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী আজ

জীবনাননন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী আজ

সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে

সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে

দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারের মধ্যে ৪২ জনই বিএনপির নেতাকর্মী

চুয়াডাঙ্গায় ৪৫ সার ডিলারের মধ্যে ৪২ জনই বিএনপির নেতাকর্মী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম