Logo
Logo
×

Advertisement

জাতীয়

বিদ্যুৎ খরচ কমাবেন যে কৌশলে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৫:৪৭ পিএম

বিদ্যুৎ খরচ কমাবেন যে কৌশলে

Advertisement

প্রতিদিনের ঘরের কাজ সহজ করতে আমরা অনেক বিদ্যুৎ ব্যবহার করে থাকি। টিভি, ফ্রিজ, ওভেন, টোস্টার, ইস্ত্রি, গিজার, হিটার মেশিনসহ আরও অনেক কিছু। তবে এগুলো ব্যবহারে কাজ সহজ হলেও মাস শেষে বিদ্যুৎ বিল দেখে মাথায় হাত পড়ে যায়।

আপনি বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে কিছুটা কৌশল অবলম্বন করতে পারেন। এতে আপনার বিদ্যুৎ খরচ বাঁচবে।

আপনার বাড়ির সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচ হয় বাল্ব ও টিউবলাইটে। লাইটের ক্ষেত্রে এলইডি লাইট ব্যবহার করুন, এতে বিদ্যুৎ বিল কম আসবে। আর এলইডি লাইট ব্যবহারে কম ওয়াটেও বেশি আলো পাওয়া যায়। সেই সঙ্গে বিদ্যুৎ খরচও কম হয়। এ ছাড়া এসি যত্নে রাখুন। প্রতি ১৫ দিনে একবার এসির কনডেনসার কয়েল পরিষ্কার করলে বিদ্যুৎ খরচ অনেকটাই কমে যায়। আর তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসে রাখলে অতিরিক্ত লোড পড়ে না। 

আর অনেক পুরোনো ডিভাইস বদলে নিতে পারেন। পুরোনো ডিভাইসগুলোতে বিদ্যুৎ খরচ তুলনামূলক বেশি হয়। বাড়ির ফ্যান, লাইট, ফ্রিজ ও এসি ধীরে ধীরে বদলে ফেলুন। আর ফ্রিজ ও টিভির জন্য ভোল্টেজ স্ট্যাবিলাইজারের প্রয়োজন নেই, অথচ এগুলো মাসে ৩০-৪৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ টেনে নিতে পারে। 

বিশেষ করে চার্জার, সেট-টপ বক্স বা টিভি প্লাগে লাগিয়ে রাখলে প্রতি মাসে ৫-১০ ইউনিট পর্যন্ত খরচ হয়। অনেকেই ইলেকট্রনিক্স প্রোডাক্টের সুইচ অফ করেন কিন্তু প্লাগ লাগানোই থাকে। এ অবস্থাতেও বিদ্যুৎ খরচ হয়। একে ‘ফ্যান্টম’ বা ‘স্ট্যান্ডবাই’ বলে। প্লাগ থেকে সুইচ অফ করে রাখলে কিছুটা খরচ বাঁচানো সম্ভব হয়।

আবার এসির হিটিং, ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনার সিস্টেমের নিয়মিত রক্ষণাবেক্ষণ গুরুত্বপূর্ণ। কারণ নির্দিষ্ট সময় অন্তর ফিল্টার বদলানো থেকে শুরু করে বছরে একবার সার্ভিসিং, অনেকটা বিদ্যুৎ খরচ বাঁচিয়ে দিতে পারে।

আপনি ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার সময় ঠান্ডা পানি ব্যবহার করুন। এতে বিদ্যুৎ সাশ্রয় হবে। এর পাশাপাশি ফুল লোডে চালানো হচ্ছে কিনা সেটি দেখাও গুরুত্বপূর্ণ। একই সঙ্গে জামাকাপড় শুকনোর জন্য ড্রায়ার ব্যবহার না করে রোদে মেলে দিলেও অনেক বিদ্যুৎ খরচ কমে আসবে।

Advertisement

পল্লী বিদ্যুৎ

Advertisement

আরও পড়ুন

স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় প্রাণ গোবিন্দ কুন্ডু ফিরে পেলেন মুক্তিযোদ্ধার সম্মান ও স্বীকৃতি

প্রাণ গোবিন্দ কুন্ডু ফিরে পেলেন মুক্তিযোদ্ধার সম্মান ও স্বীকৃতি

রামিসা হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় ঘোষণা চলছে

রামিসা হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় ঘোষণা চলছে

এশিয়ার নোবেলখ্যাত ‘র‌্যামন ম্যাগসাইসাই’ পুরস্কার পেলেন রুনা খান

এশিয়ার নোবেলখ্যাত ‘র‌্যামন ম্যাগসাইসাই’ পুরস্কার পেলেন রুনা খান

তাদের সব কৌশল ফাঁস, সাঁড়াশি অভিযান শুরু

তাদের সব কৌশল ফাঁস, সাঁড়াশি অভিযান শুরু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম