Logo
Logo
×

Advertisement

সরকার

বাংলাদেশ থেকে ১২ হাজার কর্মী নেবে জর্ডান

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২০, ০৭:৫৫ পিএম

বাংলাদেশ থেকে ১২ হাজার কর্মী নেবে জর্ডান

ফাইল ছবি

Advertisement

তৈরি পোশাক কারখানার জন্য মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের একটি কোম্পানি বাংলাদেশ থেকে ১২ হাজার দক্ষ কর্মী নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানান মন্ত্রী।

ড. মোমেন বলেন, আমি আপনাদের একটি সুখবর দিতে চাই। এক বছরে বাংলাদেশ থেকে ১২ হাজার দক্ষ শ্রমিক নেবে জর্ডানের তৈরি পোশাক খাতের একটি কোম্পানি।  নতুন এই নিয়োগ প্রক্রিয়া সরকারি মাধ্যমে হবে। 

এসব কর্মীদের নিয়োগ প্রক্রিয়া রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র জনশক্তি রফতানিকারক কোম্পানি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সম্পন্ন হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।  তিনি আরও জানান, কিছুদিনের মধ্যে জর্ডানের সেই নিয়োগকর্তা এবং তার দল বাংলাদেশ সফরে আসবেন।

জর্ডানে বাংলাদেশ দূতাবাসের তথ্য বলছে, সেখানে প্রায় ৭০ হাজার বাংলাদেশি শ্রমিক রয়েছেন। যাদের মধ্যে ৪৫ হাজারই পোশাক কারখানায় কাজ করেন।

Advertisement

বাংলাদেশ ১২ হাজার কর্মী জর্ডান পোশাক

Advertisement

আরও পড়ুন

বৃহস্পতিবার খুলনা ও মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার খুলনা ও মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে ভালো মানুষ প্রার্থী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন

১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম