Logo
Logo
×

Advertisement

সরকার

লকডাউন শিথিলের সময় ‘পরিবর্তন’, প্রজ্ঞাপন কাল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ জুলাই ২০২১, ০৭:৫৬ পিএম

লকডাউন শিথিলের সময় ‘পরিবর্তন’, প্রজ্ঞাপন কাল

Advertisement

চলমান কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনা মহামারি বিস্তার রোধে সরকার আরোপিত কঠোর লকডাউন বা বিধিনিষেধ ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে।যদিও আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছিল, ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত শিথিল করা হবে।

সোমবার প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার জানান, চলমান বিধিনিষেধ আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। তবে আগামী ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে বলেও জানান তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সুরথ কুমার সরকার বলেন, এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল (১৩ জুলাই) প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে সোমবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়, চলমান কঠোর লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কুরবানি ঈদের মানুষের চলাচল ও পশুরহাটে কেনাবেচার বিবেচনায় আগামী ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত লকডাউন শিথিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহণ। খোলা থাকবে শপিংমল ও দোকানপাট। তবে বেসরকারি অফিস বন্ধ থাকবে। আর সরকারি অফিসের কার্যক্রম ভার্চুয়ালি চলবে।

এদিকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে আগামী বৃহস্পতিবার থেকে রেল যোগাযোগ চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

সোমবার রেল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে ১৫ জুলাই থেকে ট্রেন চলাচল করবে। তবে টিকিট কিনতে হবে অনলাইনে। কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না। লকডাউন শিথিল করা নিয়ে সরকারের প্রজ্ঞাপন জারির পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় গত ১ জুলাই থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন আরোপ করে সরকার। পরে সময়সীমা বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়। 

Advertisement

লকডাউন শিথিল প্রজ্ঞাপন

Advertisement

আরও পড়ুন

ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা: প্রধানমন্ত্রী

ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা: প্রধানমন্ত্রী

সার ডিলার নিয়োগে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সার ডিলার নিয়োগে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

‘সন্ত্রাসী দল’ আওয়ামী লীগকে রুখে দেওয়ার ডাক প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় ২ লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় ২ লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম