Logo
Logo
×

Advertisement

সরকার

প্রশাসনে সচিব পদে রদবদল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ জুন ২০২৪, ০৭:৫৪ পিএম

প্রশাসনে সচিব পদে রদবদল

Advertisement

বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়সহ বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগে সচিব পদে রদবদল এনেছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

প্রজ্ঞাপনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মশিউর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে নেওয়া হয়েছে। এ ছাড়া ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানকে স্থানীয় সরকার বিভাগে, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিমকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।

এ ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব, ভূমি আপিল বোর্ডের  চেয়ারম্যান (সচিব) একেএম শামিমুল হক ছিদ্দিকীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্ৰণালয়ের সচিব এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) ড. মো. মুশফিকুর রহমানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব করা হয়েছে।

অপর একটি প্রজ্ঞাপনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমানকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) করা হয়েছে। 

Advertisement

সাত মন্ত্রণালয় বিভাগ নতুন সচিব

Advertisement

আরও পড়ুন

চীন ও ইউএই’র রাষ্ট্রদূতের সাক্ষাৎ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে যা জানা গেল

এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে যা জানা গেল

শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বললেন মন্ত্রী

শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বললেন মন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম