Logo
Logo
×
   

Advertisement

আইন-বিচার

হেফাজত নেতা আজিজুল হক মোল্লা রিমান্ডে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ১০:৫৫ পিএম

হেফাজত নেতা আজিজুল হক মোল্লা রিমান্ডে

Advertisement

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হেফাজতে ইসলাম নেতা মাওলানা আজিজুল হক মোল্লার তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান আসামির রিমান্ডের এ আদেশ দেন। 

আদালত সূত্র যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছে।

রমনা থানার মামলায় আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে আসামিপক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নাকচ করে রিমান্ডের ওই আদেশ দেন।

Advertisement

হেফাজত নেতা আজিজুল হক মোল্লা রিমান্ড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম