Logo
Logo
×

Advertisement

আইন-বিচার

পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টা, নাসিরসহ ৩ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৯ এপ্রিল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ মার্চ ২০২২, ০৫:২৫ পিএম

পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টা, নাসিরসহ ৩ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৯ এপ্রিল

ফাইল ছবি

Advertisement

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ তিন জনের বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন শুনানির জন্য আগামী ১৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। 

বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিন এ আদেশ দেন।

গত ১৩ ডিসেম্বর নাসির উদ্দিনের সহযোগী তুহিন সিদ্দিকী অমি ও শাহ শহিদুল আলমকে আসামি করে আদালতে চার্জশিট দেওয়া হয়। 

গত বছরের ১৩ জুন সন্ধ্যায় ফেসবুক পোস্টে পরীমনি অভিযোগ করেন, তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে। ফেসবুক পোস্টে এ অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবি করেন পরীমনি। 

ওই রাতেই বনানীর নিজ বাসায় সাংবাদিকদের পরীমনি জানান, গত বছরের ৮ জুন রাতে পারিবারিক বন্ধু অমি ও ব্যক্তিগত রূপসজ্জাশিল্পী জিমিকে সঙ্গে নিয়ে আশুলিয়ার একটি ক্লাবে যান তিনি। সেখানে মদ্যপানরত কয়েকজনের সঙ্গে পরীমনির পরিচয় করিয়ে দেন অমি। ওই ব্যক্তিদেরই একজন হঠাৎ জোর করে তার মুখে পানীয়র গ্লাস চেপে ধরেন এবং ধর্ষণের চেষ্টা করেন। 

পরদিন ওই বছরের ১৪ জুন সাভার থানায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও অমির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন পরীমনি। ওইদিন বিকাল তিনটার দিকে রাজধানীর উত্তরা থেকে নাসির ও অমিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে বিদেশি মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও মামলা হয়।

Advertisement

পরীমনি ধর্ষণ হত্যাচেষ্টা নাসির চার্জ শুনানি এপ্রিল

Advertisement

আরও পড়ুন

জমির মালিকানা দাবিতে প্রমাণ না থাকলে মিলবে না অস্থায়ী নিষেধাজ্ঞা: হাইকোর্ট

জমির মালিকানা দাবিতে প্রমাণ না থাকলে মিলবে না অস্থায়ী নিষেধাজ্ঞা: হাইকোর্ট

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালা ৪ দিনের রিমান্ডে

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালা ৪ দিনের রিমান্ডে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন স্থগিত রাখার বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন স্থগিত রাখার বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট

মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাট: ‘শ্যুটার’ লেলিন ২ দিনের রিমান্ডে

মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাট: ‘শ্যুটার’ লেলিন ২ দিনের রিমান্ডে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম