Logo
Logo
×

Advertisement

অন্যান্য

‘সরকারি প্রকল্পে দুর্নীতি হচ্ছে, এটি ঢেকে রাখার প্রয়োজন নেই’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ জুন ২০২২, ০৬:১৭ পিএম

‘সরকারি প্রকল্পে দুর্নীতি হচ্ছে, এটি ঢেকে রাখার প্রয়োজন নেই’

সরকারদলীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ। ফাইল ছবি

Advertisement

সরকারের বিভিন্ন প্রকল্পে দুর্নীতি হচ্ছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ। সরকারদলীয় এই সংসদ সদস্য বলেন, ‘এগুলোকে চুরি বলব না, তবে আমাদের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অনেকেই দুর্নীতির আশ্রয় নিচ্ছেন।’

বুধবার রাজধানীর লেকশোর হোটেলে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও দ্য এশিয়া ফাউন্ডেশন যৌথভাবে আয়োজিত এক সংলাপে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

তবে দুর্নীতির বিষয় রেখেঢেকে রাখার প্রয়োজন নেই বলে মনে করেন সাবেক এ চিফ হুইপ। প্রকল্প বাস্তবায়নে সরকারি অর্থের অপচয় হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুস শহীদ বলেন, ‘অনেক প্রকল্পের পরিচালকেরা নতুন গাড়ি কিনছেন, যদিও তিনি এমনিতে গাড়ি পান। এমনকি প্রকল্প এলাকায় তাকে প্রতিদিন যেতেও হয় না। ফলে যেখানে তেলের খরচ নিলেই যথেষ্ট, সেখানে নতুন গাড়ি কেনা হচ্ছে। এসব বন্ধের চেষ্টা করা হচ্ছে।’

আবদুস শহীদ আরও বলেন, ‘এই সরকারের আমলে সংসদের বিভিন্ন স্থায়ী কমিটি শক্তিশালী করা হয়েছে। কোন প্রকল্প কতটা বাস্তবায়িত হচ্ছে, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ কমিটির বৈঠকে পেশ করা হচ্ছে।’

‘সরকারি অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন’ শীর্ষক সংলাপে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি আরও ছিলেন সংসদ সদস্য এনামুল হক। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রিজওয়ান রহমান, পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ প্যানেল আলোচক হিসেবে অনুষ্ঠানে ছিলেন।

Advertisement

সরকার প্রকল্প দুর্নীতি উপাধ্যক্ষ আবদুস শহীদ

Advertisement

আরও পড়ুন

পদত্যাগের পর ইশরাকের স্ত্রীর রহস্যময় পোস্ট

পদত্যাগের পর ইশরাকের স্ত্রীর রহস্যময় পোস্ট

সাবেক মার্কিন উপ-রাষ্ট্রদূত ইশরাকের পদত্যাগের সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর জবাবদিহিতার প্রতিশ্রুতি দৃশ্যমান

ইশরাকের পদত্যাগের সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর জবাবদিহিতার প্রতিশ্রুতি দৃশ্যমান

দুর্গাপূজায় গুজব-অপপ্রচারে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই: আনসার ডিজি

দুর্গাপূজায় গুজব-অপপ্রচারে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই: আনসার ডিজি

ধর্মের নামে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে: রাষ্ট্রপতি

ধর্মের নামে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে: রাষ্ট্রপতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম