Logo
Logo
×

Advertisement

অন্যান্য

শাহজালালের রানওয়েতে আটকাপড়ে প্লেন, নামতে না পেরে আকাশে চক্কর অন্য ফ্লাইটের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ আগস্ট ২০২২, ০৯:৪৩ পিএম

শাহজালালের রানওয়েতে আটকাপড়ে প্লেন, নামতে না পেরে আকাশে চক্কর অন্য ফ্লাইটের

ছবি: সংগৃহীত

Advertisement

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে কাতার এয়ারওয়েজের একটি প্লেন। ফ্লাইটটি অবতরণের পর রানওয়েতে আটকাপড়ে। এ সময় বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়নের অপেক্ষায় থাকা এক ডজনেরও বেশি এয়ারলাইন্সের ফ্লাইটের শিডিউল ব্যাহত হয়েছে।

প্রায় ৪০ মিনিট আটকে থাকার পর রানওয়ে থেকে প্লেনটি সরানো হয়। এরপর ঢাকার আকাশে চক্কর দেওয়া ফ্লাইটগুলো অবতরণ করতে শুরু করে।

বৃহস্পতিবার সন্ধ্যা সন্ধ্যা ৭টার কিছু পর এ ঘটনা ঘটে। কারিগরি ত্রুটির কারণে ফ্লাইটটি রানওয়ে থেকে নড়তে পারছিল না। পরে রাত ৮টা ৫ মিনিটে রানওয়ে আনুষ্ঠানিকভাবে সচল হয়। 

বিমানবন্দর সূত্রে জানা গেছে, কাতার এয়ারওয়েজের প্লেনটি অবতরণের পরই গালফ এয়ারের বাহরাইন থেকে আসা একটি ফ্লাইট ঢাকার বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু কাতার এয়ারওয়েজের প্লেনের কারণে রানওয়ে বন্ধ থাকায় ঘণ্টাখানেক গাজীপুরের চন্দ্রা ও মির্জাপুরের আকাশে চক্কর দেয় গালফ এয়ারের ফ্লাইটটি। 

এ সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট কুয়ালালামপুর থেকে আসে। সেটিও টঙ্গী থেকে নারায়ণগঞ্জের আকাশে চক্কর দিতে থাকে। এই এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে আসা আরেকটি ফ্লাইটও আকাশে চক্কর দিয়ে দেরিতে অবতরণ করেছে।

এদিকে ঢাকা থেকে নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক দেরিতে উড্ডয়ন করে বিমানের মদিনা, কলকাতা, কুয়ালালামপুর, কুয়েত, ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিলেট, কাতার এবং এমিরেটস এয়ারলাইন্সের দুবাইগামী ফ্লাইট।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করার পর ট্যাক্সি করতে কিছু সমস্যা হচ্ছিল। এ সময় যেসব ফ্লাইটের অবতরণ করার কথা, সেগুলোকে হোল্ডিংয়ে রাখা হয়। পরে রানওয়ে সচল হলে অবতরণের অনুমতি দেওয়া হয়। 

Advertisement

শাহজালাল বিমানবন্দর রানওয়ে আটকা প্লেন আকাশ চক্কর ফ্লাইট

Advertisement

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা, তিনদিনে বাতিল ৯ ফ্লাইট

রিয়াদ বিমানবন্দরে হামলা, তিনদিনে বাতিল ৯ ফ্লাইট

পূজার ছুটিতে যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে, প্রজ্ঞাপন জারি

পূজার ছুটিতে যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে, প্রজ্ঞাপন জারি

জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা

জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা

দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা

দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম