Logo
Logo
×
   

Advertisement

অন্যান্য

কাউকেই রাস্তা বন্ধ করতে দেবে না ডিএমপি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ জুলাই ২০২৩, ১০:১০ পিএম

কাউকেই রাস্তা বন্ধ করতে দেবে না ডিএমপি

Advertisement

ঢাকার প্রবেশমুখে শনিবার বিএনপি এবং যুবলীগ পালটাপালটি অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। এ নিয়ে জনমনে নানা শঙ্কা দেখা দিয়েছে। উত্তেজনা বিরাজ করছে রাজনৈতিক অঙ্গনে। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কাউকে রাস্তা বন্ধ করতে দেবে না।

শুক্রবার রাতে ডিএমপির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শনিবার বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন রাজধানীর ঢাকার সব প্রবেশ মুখে বেলা ১১টা হতে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। তবে কোনো দলই ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে এই অবস্থান কর্মসূচি পালনের জন্য কোনো অনুমতি গ্রহণ করেনি।

আইনশৃঙ্খলা অবনতির গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগের বিষয় বিবেচনায় শনিবারের রাজনৈতিক দলগুলোর অবস্থান কর্মসুচি পালনে ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হলো না।

Advertisement

রাস্তা বন্ধ ডিএমপি কমিশনার ফারুক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম