Logo
Logo
×

Advertisement

অন্যান্য

শেখ হাসিনাকে বাইডেনের চিঠি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৫ পিএম

শেখ হাসিনাকে বাইডেনের চিঠি

Advertisement

বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশের অর্থ‌নৈ‌তিক লক্ষ্য অর্জনে সহ‌যো‌গিতা করার বিষ‌য়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ ব‌লেও জা‌নি‌য়ে‌ছেন তিনি। 

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা‌কে লেখা এক চিঠিতে এমন প্রতিশ্রুতির কথা জানান মা‌র্কিন প্রেসি‌ডেন্ট। ঢাকার মা‌র্কিন দূতাবাস চি‌ঠি‌টি সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে হস্তান্তর ক‌রে‌ছে।

বাইডেন তার চিঠিতে বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উচ্চাভিলাসী অর্থনৈতিক লক্ষ্যগুলোতে সমর্থন করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য আমাদের অভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে প্রতিশ্রুতিবদ্ধ।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, দুই দেশ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্বের পরবর্তী অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি, বৈশ্বিক স্বাস্থ্য, মানবিক সহায়তা বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের জন্য এবং আরও অনেক বিষয়ে তাদের কাজ অব্যাহত রাখার আন্তরিক আকাঙ্ক্ষার কথা জানাতে চান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, সমস্যা সমাধানে আমাদের একসঙ্গে কাজ করার দীর্ঘ ও সফল ইতিহাস রয়েছে এবং আমাদের জনগণের সঙ্গে জনগণের শক্তিশালী বন্ধনই এই সম্পর্কের ভিত্তি।


 

Advertisement

শেখ হাসিনা বাইডেন চিঠি সহ‌যো‌গিতা প্রতিশ্রুতি

Advertisement

আরও পড়ুন

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

ক্যান্টনমেন্ট থানার সেই ওসির সঙ্গে আ.লীগের সংশ্লিষ্টতা আছে কিনা, যা জানালেন মন্ত্রী

ক্যান্টনমেন্ট থানার সেই ওসির সঙ্গে আ.লীগের সংশ্লিষ্টতা আছে কিনা, যা জানালেন মন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম