Logo
Logo
×

Advertisement

এনসিপি

অন্যের সঙ্গে নিজের সন্তানের তুলনা করবেন না: হাসনাত আবদুল্লাহ

Advertisement

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১১:৪৮ পিএম

অন্যের সঙ্গে নিজের সন্তানের তুলনা করবেন না: হাসনাত আবদুল্লাহ

ছবি: যুগান্তর

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আপনার সন্তানকে অন্যের সঙ্গে তুলনা করবেন না। নিজের সন্তানকে বাসায় স্বাধীন রাখুন। মতপ্রকাশের সুযোগ দিন। সন্তানের সঙ্গে দূরত্ব তৈরি করবেন না। এতে আপনার সন্তান ঘর ছেড়ে বাইরে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং কথা বলতে না পারলে ওই সন্তান খারাপ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজের অভিভাবক সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলেন। ভালো শিক্ষকরা ভালো শিক্ষাপ্রতিষ্ঠান এবং মানসম্মত শিক্ষার্থী গড়ে তুলতে পারেন।

কলেজের অধ্যক্ষ মো. আবু ইউছুফ ভূঞার সভাপতিত্বে প্রভাষক সুজিত চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হান্নান, বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান ভূইয়া। 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী নূর মোহাম্মদ মিয়াজী। গীতা পাঠ করেন ঝিলিক দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. আবু ইউছুফ ভূঞা। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাফাকাত তাইয়্যেবা নূছরাত। 

শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মো. ছাইদুল ইসলাম। গভর্নিং বডির পক্ষে বক্তব্য রাখেন বিদ্যোৎসাহী সদস্য ও বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান নাসিম। এ সময় উপস্থিত ছিলেন- গর্ভনিং বডির সাবেক সভাপতি ও দাতা সদস্য মো. নজরুল ইসলাম রুবেল, গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুনসহ অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট

হাসনাতের ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিমের সমালোচনা

হাসনাতের ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিমের সমালোচনা

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাত আবদুল্লাহর

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাত আবদুল্লাহর

‘শিক্ষক নিয়োগে অন্যায়ভাবে একজনকে বাদ দিলেও তার পক্ষে লড়বে এনসিপি’

‘শিক্ষক নিয়োগে অন্যায়ভাবে একজনকে বাদ দিলেও তার পক্ষে লড়বে এনসিপি’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম