Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতের ঘোষণাকে ‘শিশুসুলভ’ বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ পিএম

ভারতের ঘোষণাকে ‘শিশুসুলভ’ বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

Advertisement

ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সীমিত করার বিষয়ে ভারতের সিদ্ধান্ত নিয়ে বিবৃতি দিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার।

বিবিসি উর্দু জানায়, পাকিস্তানের একটি বেসরকারি চ্যানেলে তিনি বলেছেন, ভারতের ঘোষণাগুলো শিশুসুলভ এবং এতে গুরুত্বের অভাব রয়েছে।

ইসহাক দার বলেন, ভারত প্রতিটি ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং অতীতের মতো এবারও পাকিস্তানকে দোষারোপ করার চেষ্টা করা হয়েছে। আমরা বৈঠকে ভারতকে যোগ্য জবাব দেব, এই জবাব কম হবে না।

সিন্ধু পানি চুক্তি প্রসঙ্গে ইসহাক দার বলেন, এই ইস্যুতে ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সমস্যা রয়েছে। ভারতের কাছে প্রমাণ থাকলে তা সামনে আনা উচিত।

মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা হয়েছে। এই হামলায় ২৬ জন নিহত এবং বহু মানুষ আহত হয়।

এর পরে, ভারত সরকার পাকিস্তানের সঙ্গে কয়েক দশকের পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে এবং পাকিস্তানি নাগরিকদের পহেলা মে এর মধ্যে ভারত ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

এদিকে ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বোখারি এটাকে ‘ফলস ফ্ল্যাগ’ হিসেবে অভিহিত করেছেন। বিপরীতে পাল্টা হুঁশিয়ারিও দিয়েছেন এই পাক মন্ত্রী।

ভারতের ‘যেকোনো সম্ভাব্য আগ্রাসনের জন্য সম্পূর্ণ প্রস্তুত’ পাকিস্তান বলে দাবি করেছেন, পাঞ্জাব সরকারের মন্ত্রী আজমা বোখারি। সেই সঙ্গে তিনি দাবি করেছেন, ‘ফলস ফ্ল্যাগ’ অজুহাতে ভারতের যেকোনো দুঃসাহসিক কাজ ভয়াবহ পরিণতি ডেকে আনবে। 

তার কথায় আভাস মিলছে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে। আর সেটা হলে জবাব দিতে প্রস্তুত পাকিস্তানও।

বোখারির ‘ফলস ফ্ল্যাগ’ শব্দটি ইঙ্গিত দেয় জম্মু ও কাশ্মীরের ঘটনার পিছনে ভারত নিজেই দায়ী। আর এটা পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য একটি অজুহাত তৈরি করার উদ্দেশ্যে করা হয়েছে।

Advertisement

ভারত পাকিস্তান পেহেলগাম হামলা

Advertisement

আরও পড়ুন

পাকিস্তানে ঐতিহাসিক রামলীলা মন্দির বন্ধ ঘোষণা

পাকিস্তানে ঐতিহাসিক রামলীলা মন্দির বন্ধ ঘোষণা

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম