Logo
Logo
×

Advertisement

অন্যান্য

ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে শপথ নেওয়ার আহ্বান হেফাজতের

Advertisement

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:০১ পিএম

ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে শপথ নেওয়ার আহ্বান হেফাজতের

ছবি: যুগান্তর

Advertisement

বিজয় দিবসে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী ফ্যাসিবাদ ও দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নেওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ আহ্বান জানান দলটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। 

বিবৃতিতে তারা বলেন, আমরা ১৬ ডিসেম্বর জাতীয় বিজয় দিবসে একাত্তরের মহান শহীদ, ব্রিটিশবিরোধী লড়াইয়ে আমাদের শহীদ পূর্বপুরুষ ও চব্বিশের গণবিপ্লবে দিল্লির তাঁবেদার আওয়ামী ফ্যাসিস্টদের নৃশংস হত্যাযজ্ঞের শিকার দেড় সহস্রাধিক শহীদকে স্মরণ করছি। 

তারা আরও বলেন, আমরা আজ ভৌগোলিকভাবে স্বাধীন হলেও দিল্লির আধিপত্যবাদ আমাদের প্রতিনিয়ত ক্ষতবিক্ষত করে যাচ্ছে। সীমান্তে আমাদের নাগরিকদের নির্বিচারে গুলি করে মারছে। অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করে আমাদের কৃষকদের জীবন বিপন্ন করে রেখেছে। গত ১৭ বছর তাদের সেবাদাস আওয়ামী ফ্যাসিবাদকে অবৈধভাবে ক্ষমতায় বসিয়ে আমাদের রাজনৈতিক স্বাধীনতা হরণ করে নিয়েছিল। আমাদের সার্বভৌমত্ব বিরোধী নানা চুক্তি করেছিল। পিলখানা ও শাপলা চত্বরের গণহত্যায় তারাও অভিযুক্ত। সর্বশেষ শরিফ ওসমান হাদিকে গুলি করে জুলাই বিপ্লবীদের স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্রও আমরা দেখেছি। এমনকি আমাদের একাত্তরের বিজয়কেও তাদের ‘বিজয়’ বলে ছিনিয়ে নিতে চায় দিল্লি। 

হেফাজত নেতারা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী একটি চক্র দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। এসব ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর সাক্ষাৎ

হাটহাজারীতে রিকশাচালকের লাশ উদ্ধার

হাটহাজারীতে রিকশাচালকের লাশ উদ্ধার

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

আইনমন্ত্রীর মন্তব্য ও হাফেজদের বিতর্কিত বই দেওয়ার প্রতিবাদ হেফাজতের

আইনমন্ত্রীর মন্তব্য ও হাফেজদের বিতর্কিত বই দেওয়ার প্রতিবাদ হেফাজতের

সম্পত্তি হস্তান্তর আইন কুরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম

সম্পত্তি হস্তান্তর আইন কুরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম

সাদ কান্ধলভীকে তওবা করার আহ্বান হেফাজত আমিরের

সাদ কান্ধলভীকে তওবা করার আহ্বান হেফাজত আমিরের

আরও পড়ুন

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

‘সংকট নেই বলার ৫ দিন পরই এলপিজির দাম বাড়ল কেন’— প্রশ্ন তাজনূভা জাবীনের

সালমান মুক্তাদিরের সেই মন্তব্যের জবাব দিলেন নাছির

সালমান মুক্তাদিরের সেই মন্তব্যের জবাব দিলেন নাছির

নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম