Logo
Logo
×
   

Advertisement

অন্যান্য

রাষ্ট্রপতির সমালোচনায় মামুনুল হক

Advertisement

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম

রাষ্ট্রপতির সমালোচনায় মামুনুল হক

ছবি: যুগান্তর

Advertisement

বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি একজন পুতুল রাষ্ট্রপতি, তিনি বঙ্গভবনে সাজিয়ে রাখার শোপিস বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে বরগুনা টাউন হল অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত মজলিস বরগুনা জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মামুনুল হক বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। বর্তমান সরকার মাত্র ছয় মাসের মাথায় জনগণের সঙ্গে প্রতারণা শুরু করেছে এবং জুলাই সনদ নিয়ে চরম ধূম্রজাল তৈরি করেছে।

তিনি বলেন, বিচার ব্যবস্থার স্বাভাবিকতা বজায় রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই। এটি বাস্তবায়ন না হলে যে কোনো আন্দোলন পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে রূপ নিতে পারে।

আগামী পাঁচ বছরের মধ্যে তারেক রহমান ‘আরেকটি শেখ হাসিনায়’ পরিণত হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন মামুনুল হক। সংবিধান সংশোধন না করলে বিএনপি ও তারেক রহমান ইতিহাসে ‘গাদ্দার’ হিসেবে চিহ্নিত হবেন বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় পুলিশের রাজনৈতিক রূপ জনগণ আর দেখতে চায় না উল্লেখ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার দাবি জানান বাংলাদেশ খেলাফত মজলিস নেতা।

জেলা সভাপতি মুফতি খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা, ইউনিয়ন ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম