Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ঠাকুরগাঁও বিএনপির সভাপতি মির্জা ফয়সাল, সম্পাদক পয়গাম

Advertisement

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম

ঠাকুরগাঁও বিএনপির সভাপতি মির্জা ফয়সাল, সম্পাদক পয়গাম

Advertisement

আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের ভোটে মাধ্যমে সভাপতি পদে মির্জা ফয়সল আমিন ও সাধারণ সম্পাদক পদে মো. পয়গাম আলী নির্বাচিত হয়েছেন। এর আগে, মির্জা ফয়সল আমিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মো. পয়গাম আলী যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন অ্যাডভোকেট বদিউজ্জামান চৌধুরী।

এদিন সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। তবে সভাপতি পদপ্রার্থী একজন থাকায় আগেই মির্জা ফয়সল আমিন বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়ে যান।

জেলার ৫ উপজেলা ও ৩ পৌরসভার মোট ৮০৮ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করে নতুন নেতৃত্ব বেছে নেন। ২০১৭ সালের পর এই প্রথম জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হলো।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নূর করিমের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। দলটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিতে দ্বিতীয় অধিবেশন শুরু হয়।

২০০৫ সালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠাকুরগাঁওয়ে প্রথম তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। তবে কয়েক দফা ভার্চুয়াল মিটিংয়ে তিনি ভাষণ দেন।

Advertisement

বিএনপি

Advertisement

আরও পড়ুন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম