Logo
Logo
×

Advertisement

রাজনীতি

মানুষ পিআর প্রত্যাখ্যান করেছে, ফেব্রুয়ারিতেই নির্বাচন: টুকু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ পিএম

মানুষ পিআর প্রত্যাখ্যান করেছে, ফেব্রুয়ারিতেই নির্বাচন: টুকু

Advertisement

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশের মানুষ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি প্রত্যাখ্যান করেছে। মানুষ কিন্তু পিআর পদ্ধতি বোঝে না। মানুষ পূর্বে যেভাবে ভোট দিয়েছে এবং যে পদ্ধতিতে মানুষের আস্থা, সেই পদ্ধতিতে ভোট দেবে এ দেশের জনগণ। পিআর পদ্ধতি বলে তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন জনগণের কাছে গেলে তারা তাদের যে আদর্শ জনগণ কখনই গ্রহণ করবে না। সেই জন্য তারা ভিন্ন পথে ষড়যন্ত্র করতে চায়। কাজেই যারা পিআর পদ্ধতি কথা বলে, তারা নির্বাচনের বিপক্ষে অবস্থান বলে আমি মনে করি। 

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সদরের ঘারিন্দা এলাকায় উপজেলা শাখা বিএনপির ১২টি ইউনিয়ন ও তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। নির্বাচনে বিএনপি বিজয় অর্জন করতে সক্ষম হবে। সরকার ঘোষণা দিয়েছেন রোজার আগেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জনগণ আশা করে সরকার একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। আমরা আস্থা রাখতে চাই ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে।

সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমুখ।

Advertisement

বিএনপি টাঙ্গাইল

Advertisement

আরও পড়ুন

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী রাশেদ খাঁনের সংবাদপত্র ছেঁড়ার দৃশ্য আমাদের কী বার্তা দেয়?

রাশেদ খাঁনের সংবাদপত্র ছেঁড়ার দৃশ্য আমাদের কী বার্তা দেয়?

লাইভে রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনা নিয়ে যা বললেন মিয়া গোলাম পরওয়ার

লাইভে রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনা নিয়ে যা বললেন মিয়া গোলাম পরওয়ার

সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে বাধ্য হবো: জামায়াত আমির

সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে বাধ্য হবো: জামায়াত আমির

স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম