Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ড. কামাল আমাকে সঠিক জবাব দিতে পারেননি: আমান আজমী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম

ড. কামাল আমাকে সঠিক জবাব দিতে পারেননি: আমান আজমী

নাগরিক মঞ্চ আয়োজিত ‘৭২ সংবিধান, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ এর আইনি ভিত্তি প্রদান এবং পিআর পদ্ধতিতে নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন ব্রি. জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আজমী। ছবি: যুগান্তর

Advertisement

ব্রি. জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আজমী বলেছেন, ‘আমি ড. কামাল হোসেনকে ২০০৭ সালে জিজ্ঞাসা করেছিলাম, উনি আমাকে এর জন্য জবাব দিতে পারেননি যে এই সংবিধান করার জন্য একটা রেফারেন্ডাম করা উচিত ছিল।’

সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক মঞ্চ আয়োজিত ‘৭২ সংবিধান, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ এর আইনি ভিত্তি প্রদান এবং পিআর পদ্ধতিতে নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আবদুল্লাহিল আমান আজমী বলেন, ‘পৃথিবীর ইতিহাসে বহু গণভোটের ইতিহাস আছে, আমাদের দেশেও আছে। গণভোট করে একটা নতুন করে সংবিধান করা হতো এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন যদি ঘটানো হতো, তাহলে এটাকে আমি বৈধ বলে মেনে নিতাম। আমি অন্তর থেকে এটাকে বৈধ বলে মেনে নিতে পারি না।’

নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়কারী আহসান উল্লাহ শামিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, জাতীয় মুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার, নাগরিক মঞ্চের সদস্য মেজর (অব.) ড. মাসুদুল হাসান, এনডিপির চেয়ারম্যান আবু তাহের প্রমুখ।

Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামী সংবিধান

Advertisement

আরও পড়ুন

সিলভিয়াকে নিয়ে কলকাতায় বিলাসী জীবন শাহরিয়ারের, টাকা আসে যেভাবে

সিলভিয়াকে নিয়ে কলকাতায় বিলাসী জীবন শাহরিয়ারের, টাকা আসে যেভাবে

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার

বিএনপি নেতার ছাত্রলীগ করা ছেলেও পেয়েছেন সারের ডিলারশিপ: সারোয়ার তুষার

বিএনপি নেতার ছাত্রলীগ করা ছেলেও পেয়েছেন সারের ডিলারশিপ: সারোয়ার তুষার

নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম

নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম