Logo
Logo
×

Advertisement

রাজনীতি

যুক্তরাষ্ট্রে আখতারের ওপর হামলা নিয়ে যা বললেন তাসনিম জারা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ এএম

যুক্তরাষ্ট্রে আখতারের ওপর হামলা নিয়ে যা বললেন তাসনিম জারা

সংগৃহীত ছবি।

Advertisement

যুক্তরাষ্ট্রে আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। এটি ব্যক্তি আখতার হোসেনের ওপর আক্রমণ নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। 

তিনি লিখেছেন, ‘আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে। এটি ব্যক্তি আখতার হোসেনের ওপর আক্রমণ নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে। কারণ, তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে, যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে।’

তিনি আরও লেখেন, ‘এই হামলা স্পষ্ট করে দেখিয়ে দিলো যে পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর। আমি নিশ্চিত এই আক্রমণ আখতার হোসেনকে এক বিন্দুও দুর্বল করবে না, তার দৃঢ়তা আরও বাড়িয়ে দিবে।’

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) আখতার হোসেনের ওপর এ হামলার ঘটনা ঘটে। এ সময় তাসনিম জারাও তার সঙ্গে ছিলেন।

Advertisement

আখতার হোসেন এনসিপি যুক্তরাষ্ট্র ডা. তাসনিম জারা

Advertisement

আরও পড়ুন

সিলভিয়াকে নিয়ে কলকাতায় বিলাসী জীবনযাপন শাহরিয়ারের, টাকা আসে যেভাবে

সিলভিয়াকে নিয়ে কলকাতায় বিলাসী জীবনযাপন শাহরিয়ারের, টাকা আসে যেভাবে

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার

বিএনপি নেতার ছাত্রলীগ করা ছেলেও পেয়েছেন সারের ডিলারশিপ: সারোয়ার তুষার

বিএনপি নেতার ছাত্রলীগ করা ছেলেও পেয়েছেন সারের ডিলারশিপ: সারোয়ার তুষার

নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম

নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম