Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

নিউইয়র্কে হামলা

আ.লীগের বিচার দাবিতে বিকালে শাহবাগে এনসিপির বিক্ষোভ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৬ পিএম

আ.লীগের বিচার দাবিতে বিকালে শাহবাগে এনসিপির বিক্ষোভ

Advertisement

নিউইয়র্কে এনসিপি সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে এবং অন্তর্বর্তী সরকারের গাফিলতির জবাব, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৩ সেপ্টম্বর) বিকাল ৪ টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এদিন সকালে এক বার্তায় এই তথ্য জানিয়েছে দলটি। 

এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এছাড়া সারাদেশে জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিলের নির্দেশনা দিয়েছে দলটি।  

Advertisement

এনসিপি যুক্তরাষ্ট্র

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম