Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আখতারকে ডিম নিক্ষেপের প্রতিক্রিয়ায় যা বললেন নাহিদ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৬ পিএম

আখতারকে ডিম নিক্ষেপের প্রতিক্রিয়ায় যা বললেন নাহিদ

Advertisement

নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ অন্য রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি আছে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ঘটনার জন্য সরকারের কঠোর সমালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

নাহিদ বলেন, ‘আখতার হোসেনের ওপর হামলার ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বরং এর আগেও উপদেষ্টা মাহফুজ আলমসহ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে দেশের ভেতর ও বাইরে হেনস্তা করা হয়েছে। আর এসব ঘটনার পেছনে প্রশাসনের কর্তাব্যক্তিরাই জড়িত আছে।’

তিনি বলেন, ‘আমরা বলতে চাই ক্রমাগত হামলা চলছে, সরকার কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। এই ঘটনার সঙ্গে প্রশাসনের লোকজন জড়িত, তারা তথ্য দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি আছে, তাদের কাছে আমরা জবাবদিহিতা চাই।’

এই ঘটনার পুনরাবৃত্তি থামাতে নিউইয়র্ক কনস্যুলেট জেনারেলের পদত্যাগসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফ্যাসিবাদের দোষরদের খুঁজে বের করার দাবি জানান নাহিদ ইসলাম।

এদিকে, ভারতীয় গণমাধ্যমকে দেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক সাক্ষাতকারের বিষয় টেনে নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করলে বিএনপির জন্য তা কাল হয়ে দাঁড়াবে। বিএনপিকে বলব, আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি থেকে সরে বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতি করুন।’

নির্বাচন কমিশন (ইসি) থেকে এনসিপির দলীয় প্রতীক হিসেবে শাপলা পাওয়ার সম্ভাবনা নাকচ করলেও নাহিদ ইসলাম বলেন, এখনো শাপলা প্রতীক পাওয়ার প্রত্যাশা করে তার দল।

Advertisement

নাহিদ ইসলাম আখতার হোসেন এনসিপি নিউইয়র্ক

Advertisement

আরও পড়ুন

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী রাশেদ খাঁনের সংবাদপত্র ছেঁড়ার দৃশ্য আমাদের কী বার্তা দেয়?

রাশেদ খাঁনের সংবাদপত্র ছেঁড়ার দৃশ্য আমাদের কী বার্তা দেয়?

লাইভে রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনা নিয়ে যা বললেন মিয়া গোলাম পরওয়ার

লাইভে রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনা নিয়ে যা বললেন মিয়া গোলাম পরওয়ার

সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে বাধ্য হবো: জামায়াত আমির

সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে বাধ্য হবো: জামায়াত আমির

স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম