Logo
Logo
×

Advertisement

রাজনীতি

নিউইয়র্কে রাজনীতিবিদদের হেনস্তার ঘটনায় গণঅধিকার পরিষদের নিন্দা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ এএম

নিউইয়র্কে রাজনীতিবিদদের হেনস্তার ঘটনায় গণঅধিকার পরিষদের নিন্দা

Advertisement

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ একাধিক রাজনৈতিক দলের নেতাদের হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছে গণঅধিকার পরিষদ।

মঙ্গলবার দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

এতে বলা হয়, নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার ওপর আওয়ামী লীগের সন্ত্রাসী নেতাকর্মীরা হেনস্তা করেছে এবং হামলার চেষ্টা চালিয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ।

বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের সফরসঙ্গীদের ওপর সংগঠিত হামলার চেষ্টা ও হেনস্তা শুধুমাত্র গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের ওপর নগ্ন আঘাতই নয়, এটি ফ্যাসিবাদবিরোধী শক্তির জন্য একটি সতর্কবার্তাও বটে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের মানুষের ওপর গণহত্যা চালিয়ে বিদেশে পালিয়েছে। গণহত্যায় জড়িত থাকার কারণে এই দলকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। এই হামলা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে অস্থিরতা সৃষ্টি করছে।

এ ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, এ ন্যাক্কারজনক ঘটনার জন্য বাংলাদেশ সরকারের পাশাপাশি যুক্তরাষ্ট্র প্রশাসনের কঠোর পদক্ষেপ আশা করছি। যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। পাশাপাশি এর সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

বিবৃতির শেষে বলা হয়, গত ২৯ আগস্ট গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর পুলিশ ও সেনাবাহিনীতে থাকা আওয়ামী দুর্বৃত্তরা হামলা করেছিল। এর কয়দিন পর যুক্তরাষ্ট্রে উপদেষ্টা মাহফুজের ওপর হামলার চেষ্টা করা হয়। এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটির সঙ্গে অন্যটির সাদৃশ্য রয়েছে। এসব ঘটনায় কারও বিচার হয়নি। ফলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটার আশঙ্কা রয়েছে। তাই সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

Advertisement

গণঅধিকার পরিষদ

Advertisement

আরও পড়ুন

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী রাশেদ খাঁনের সংবাদপত্র ছেঁড়ার দৃশ্য আমাদের কী বার্তা দেয়?

রাশেদ খাঁনের সংবাদপত্র ছেঁড়ার দৃশ্য আমাদের কী বার্তা দেয়?

লাইভে রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনা নিয়ে যা বললেন মিয়া গোলাম পরওয়ার

লাইভে রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনা নিয়ে যা বললেন মিয়া গোলাম পরওয়ার

সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে বাধ্য হবো: জামায়াত আমির

সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে বাধ্য হবো: জামায়াত আমির

স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম