Logo
Logo
×

Advertisement

রাজনীতি

যে দুই ব্যক্তি ফজলুরকে বিএনপিতে যেতে উদ্বুদ্ধ করেন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৪:৩৮ পিএম

যে দুই ব্যক্তি ফজলুরকে বিএনপিতে যেতে উদ্বুদ্ধ করেন

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।

Advertisement

বিএনপির পদ স্থগিত হওয়া প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জানিয়েছেন, দুজন ব্যক্তির কথায় তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

ফজলুর রহমান এক সময় ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি তোফায়েল আহমেদ, আবদুর রাজ্জাক, আবদুল কুদ্দুস মাখন, শাজাহান সিরাজ, সিরাজুল আলম খানের সঙ্গে প্রথিতযশা ছাত্রনেতাদের সঙ্গে মুক্তিযুদ্ধের পূর্বে ও পরে রাজনীতি করেছেন। মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধ কমান্ডার। মুক্তিযুদ্ধের পর তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। এক সময় আওয়ামী লীগের সঙ্গ ত্যাগ করেন। তিনি যুক্ত হন কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগে। পরে কৃষক শ্রমিক জনতা লীগও ত্যাগ করেন তিনি।

একপর্যায়ে তিনি বিএনপির রাজনীতিকে যুক্ত হন।তাকে বিএনপিতে যোগদানের বিষয়ে দুজন ব্যক্তি উদ্ধুদ্ধ করেন। 

ফজলুর রহমান বলেন, বিএনপিতে যাওয়ার জন্য আমাকে উদ্বুদ্ধ করেছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তার সঙ্গে আমার সম্পর্ক ১৯৭৯ সাল থেকে। ১৯৮৮ সালে ঢাকায় ভয়াবহ বন্যা হলে তিনি আমাকে বিভিন্ন ত্রাণসামগ্রী দিয়েছিলেন দুর্গত মানুষের মধ্যে বিতরণের জন্য। এরপর ১৯৯৪ এবং ২০০৪ সালের বড় বন্যায়ও আমার এলাকায় তিনি ব্যাপক সহায়তা করেছিলেন। গুদাম খুলে ত্রাণ বিতরণ করেছেন, কারণ তিনি জানতেন আমি কখনো অনিয়ম করি না। আমার মুক্তিযোদ্ধা টিমও তখন আমার হয়ে কাজ করত।

তিনি আরও বলেন, আমার এলাকা হাওড়ে পানিতে ডুবে যেত। তখন তিনি ১১ কোটি টাকা ব্যয়ে ৩৫ কিলোমিটারের বাঁধ নির্মাণ করেছিলেন। সে সময় আমি কৃষক-শ্রমিক লীগে যুক্ত ছিলাম। তখনই তিনি বললেন, ছোট দলে থেকে কোনো ফল হবে না, বড় দলে যোগ দিতে হবে। সেই সময় জাফরুল্লাহ চৌধুরী ও নুরুল কবির—এই দুজন আমাকে বুঝিয়ে বিএনপিতে এনেছিলেন। আমার এলাকাবাসীরও আকাঙক্ষা ছিল যে আমি যেন বড় দল করি।

Advertisement

বিএনপি অ্যাডভোকেট ফজলুর রহমান

Advertisement

আরও পড়ুন

রাজধানীতে কর্মসূচি ঘোষণা করল এনসিপি

রাজধানীতে কর্মসূচি ঘোষণা করল এনসিপি

‘আমার মনে হয় না এটা এখন হালকাভাবে নেওয়ার সুযোগ আছে’

‘আমার মনে হয় না এটা এখন হালকাভাবে নেওয়ার সুযোগ আছে’

ঐক্য গড়তে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে: পাটওয়ারী

ঐক্য গড়তে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে: পাটওয়ারী

আওয়ামী লীগ রাজনীতিতে আবর্জনাতুল্য: দুদু

আওয়ামী লীগ রাজনীতিতে আবর্জনাতুল্য: দুদু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম