Logo
Logo
×

Advertisement

রাজনীতি

কুমিল্লার আলোচিত মুরাদনগর আসনে কাকে বেছে নিল বিএনপি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম

কুমিল্লার আলোচিত মুরাদনগর আসনে কাকে বেছে নিল বিএনপি

ফাইল ছবি

Advertisement

কুমিল্লা-৩ আসন শুধু মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত। নির্বাচনের আমেজ পুরোপুরি শুরুর আগেই এই আসন নিয়ে নানা হিসাব-নিকাশ চলছে। এই আসনে নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে বিএনপি।

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা এবং চব্বিশের ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যদিও আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নাম লেখাননি। তবে যদি নির্বাচনের আগে তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন, তবে এই আসনে তার প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা আছে-এমন গুঞ্জন বেশ আগেই চাউর হয়েছে।

তাই নির্বাচনের আগে কুমিল্লা-৩ আসন ঘিরে সাধারণ ভোটারদের কৌতূহল যেমন তুঙ্গে, তেমনি রাজনৈতিক অঙ্গনেও নানা হিসাব-নিকাশের অবকাশ রয়েছে।

প্রসঙ্গত, সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

আরও পড়ুন

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

নতুন ‘রাজনৈতিক শক্তি’ গড়ার ইঙ্গিত সামান্তা শারমিনের

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

জামায়াতের সঙ্গে ঐক্য নিয়ে দ্বন্দ্ব, একে একে এনসিপি ছাড়লেন ৩ জনপ্রিয় নেত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম