Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ফ্যাসিস্ট হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ‘ঐতিহাসিক বিজয়’ বললেন সামান্তা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৫:০৬ পিএম

ফ্যাসিস্ট হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ‘ঐতিহাসিক বিজয়’ বললেন সামান্তা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। ফাইল ছবি

Advertisement

গত বছরের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে স্বৈরাচার খুনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রায় ঘোষণা করেন। এ ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রায়ের পর সোমবার দুপুরে তৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত মৃত্যুদণ্ডাদেশ বাংলাদেশের মানুষের ঐতিহাসিক বিজয়। 

তিনি বলেন, জুলুম ও অপশাসনের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এটি জনগণের ঐতিহাসিক জয়। আমরা এই রায়কে সাধুবাদ জানাই।

সামান্তা শারমিন আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ এবং ২০২৪ সালের অভ্যুত্থানের সময় সংঘটিত দমন–পীড়নের ঘটনায় তাদের দায় নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে বলে মনে করেন তারা।

শারমিন মন্তব্য করেন, এ রায় প্রপোরশনেট ও ন্যায্য। এখন জরুরি হলো দ্রুত এই রায় কার্যকর করা। একই সঙ্গে ভারত সরকারের উচিত হাসিনাকে আশ্রয় দেওয়ার কলঙ্ক থেকে বেরিয়ে আসা।

তার ভাষ্য অনুযায়ী, এই রায় ভবিষ্যতের জন্য বার্তা বহন করে যে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। তিনি বলেন, স্বৈরশাসকেরা মনে করেন তারা অজেয়। কিন্তু এই রায় ভবিষ্যৎ রাজনীতিবিদ ও সংসদ সদস্যদের জন্য ন্যায়বিচারের একটি মাইলফলক হয়ে থাকবে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: শেখ হাসিনার রায়


আরও পড়ুন

সম্পর্কিত খবর

অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুললে বিব্রত হন ফজলুর রহমান

অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুললে বিব্রত হন ফজলুর রহমান

শাঁখের করাতে শেখ হাসিনা

ফেরা না ফেরার কঠিন চ্যালেঞ্জ শাঁখের করাতে শেখ হাসিনা

শেখ হাসিনার মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা

শেখ হাসিনার মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা

শেখ হাসিনার নামে দেশে কী পরিমাণ সম্পদ আছে?

শেখ হাসিনার নামে দেশে কী পরিমাণ সম্পদ আছে?

জুলাই আন্দোলনকারীদের বাড়ি পোড়ানোর নির্দেশ দিয়েছিলেন হাসিনা

জুলাই আন্দোলনকারীদের বাড়ি পোড়ানোর নির্দেশ দিয়েছিলেন হাসিনা

যে কয়টারে পার, উঠায়া নিয়া যাও: শেখ হাসিনা

যে কয়টারে পার, উঠায়া নিয়া যাও: শেখ হাসিনা

আরও পড়ুন

সরকারকে নয়, আজ থেকে ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির

সরকারকে নয়, আজ থেকে ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব:  জামায়াত আমির

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ জালিয়াতি পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

পুতুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির

আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: জামায়াত আমির

সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি : আখতার হোসেন

সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না এনসিপি : আখতার হোসেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম