Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

সাবেক মন্ত্রী রেজাউলের ভাই গুলশান থেকে গ্রেফতার

Advertisement

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:৩৭ পিএম

সাবেক মন্ত্রী রেজাউলের ভাই গুলশান থেকে গ্রেফতার

সাবেক মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই শামীম শেখ।

Advertisement

সাবেক মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই শামীম শেখকে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। 

ডিবি পুলিশ সূত্র জানায়, পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দায়ের হওয়া দুটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর ডিবি পুলিশের এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ডিবি পুলিশের একটি দল গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে।   

গ্রেফতারের পর শামীমকে ঢাকা থেকে পিরোজপুরে নিয়ে আসা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি আরিফুল ইসলাম। তিনি জানান, পিরোজপুর ডিবি কার্যালয়ে এনে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম