Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

দেশবাসীকে বিপদ-আপদে ধৈর্য ধারণ করার আহ্বান জামায়াত আমিরের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৩:০১ এএম

দেশবাসীকে বিপদ-আপদে ধৈর্য ধারণ করার আহ্বান জামায়াত আমিরের

ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

Advertisement

আবারও ঢাকা মহানগর ও আশুলিয়া এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ এবং দেশের জনগণের প্রতি ধৈর্য ধারণ ও আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, ‘গতকাল (২১ নভেম্বর) ভূমিকম্পের পরে আবার আজ (শনিবার) ঢাকা মহানগরী ও আশুলিয়া এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে জনগণকে বিপদ-আপদে ধৈর্য ধারণ করতে হবে।

তিনি আরও বলেন, আল্লাহ বিপদ-আপদ দিয়ে মানুষকে সতর্ক করেন। আমাদের দেশে গত ২১ নভেম্বর ও আজ ২২ নভেম্বর যে ভূমিকম্প সংঘটিত হয়েছে, যা আমাদের জন্য সতর্ক সংকেত। যে কোনো ধরনের বিপদ-আপদ ও প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য আমাদের আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইতে হবে। একমাত্র আল্লাহই আমাদের সব বিপদ-আপদ ও দুর্যোগ থেকে রক্ষা করতে পারেন। 

‘সব ধরনের দুর্যোগ মোকাবিলার জন্য জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা সরকারের দায়িত্ব। জনগণের পাশে থেকে বিপদ মোকাবিলায় জনগণের মনে সাহস সঞ্চার এবং ভূমিকম্পের ক্ষয়-ক্ষতি কমানোর লক্ষ্যে দেশের ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করার পাশাপাশি জনগণকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে সহযোগিতার জন্য আমরা সংশ্লিষ্ট এলাকার কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম