Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

বন্দর ইজারার চুক্তি বাতিল করতে হবে: সাইফুল হক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৪:১৫ এএম

বন্দর ইজারার চুক্তি বাতিল করতে হবে: সাইফুল হক

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত মতবিনিময় ও পরামর্শ সভা।

Advertisement

চট্টগ্রাম বন্দরে বিদেশিদের সঙ্গে কনটেইনার টার্মিনাল চুক্তি সরকারের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, আওয়ামী লীগের আদানি চুক্তির মতো এই সরকারও একই পথে হাঁটছে। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত ‘অস্বচ্ছ প্রক্রিয়ায় তাড়াহুড়ো করে কনটেইনার টার্মিনাল চুক্তি’ শীর্ষক মতবিনিময় ও পরামর্শ সভায় এ মন্তব্য করেন তিনি।  

সাইফুল হক বলেন, সরকার অতিগোপনে বা চুপিসার বন্দরের চুক্তি করেছে প্রবল বিরোধিতার মুখে। এই চুক্তি করার কোনো ম্যান্ডেট এমন সরকারের নেই। তাদের কী এমন দায় পড়লো যে, এভাবে জাতিকে কোনকিছু না জানিয়ে এভাবে চুক্তি করে বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে হবে।  

তিনি বলেন, এর সঙ্গে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা জড়িত। অথচ দেশের কারো সঙ্গে কোনো আলোচনা না করেই অন্তর্বর্তী বন্দরের চুক্তি করেছে। এটি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা বিরোধী। কাজেই এই চুক্তি বাতিল করতে হবে। 

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, গণফোরাম এর ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, এলডিপির সভাপতি শাহাদাৎ হোসেন সেলিম, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ড.ফরিদুজ্জামান ফরহাদ, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল,  ভাসানী জনশক্তি পার্টির সাধারণ সম্পাদক ড.আবু ইউসুফ সেলিম, গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক কবির হাসান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক আর ইউ হাবিব প্রমুখ। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম