Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাবিতে সাদা দলের উদ্যোগে দোয়া মাহফিল

Advertisement

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৭:৫৫ পিএম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাবিতে সাদা দলের উদ্যোগে দোয়া মাহফিল

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢা‌বি) বাংলাদেশ জাতীয়বাদী দলের চেয়ারপারসন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাংলা‌দেশি জাতীয়তাবা‌দে বিশ্বাসী ঢাব‌ি শিক্ষক‌দের সংগঠন সাদা দলের উদ্যোগে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। 

ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপ‌তি‌ত্বে এ সময় উপ‌স্থিত ছি‌লেন 

বিশ্ববিদ‌্যাল‌য়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, ঢা‌বি সাদা দ‌লের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. আবুল কালাম সরকার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো‌ভি‌সি অধ্যাপক মো. লুৎফর রহমান, আইবিএ’র অধ্যাপক ড. মহিউদ্দিন, ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, বিশ্ববিদ‌্যাল‌য়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদসহ বিশ্ববিদ‌্যাল‌য়ের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রদ‌লের নেতারা। দোয়া প‌রিচালনা ক‌রেন মসজিদের খতিব মাওলানা মুফতি নাজির আহমদ।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। ৮০ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। রোববার (২৩ নভেম্বর) শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম