Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

‘আমরা অন্যায়ের বিরুদ্ধে, কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই’

Advertisement

Icon

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ পিএম

‘আমরা অন্যায়ের বিরুদ্ধে, কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই’

Advertisement

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, আমরা কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে নই, আমরা ফ্যাসিবাদ, সন্ত্রাস, খুনি, চাঁদাবাজদের বিরুদ্ধে, আমরা সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে। এই অন্যায় কাজগুলো যে ব্যক্তি বা দল করবে আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব।

শনিবার দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লার দেবিদ্বার উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সাবেক নেতাকর্মীদের প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি অপার সম্ভবনার দেশ। বিগত সরকার দুর্নীতির মাধ্যমে দেশকে এমন ভাবে নষ্ট করেছে, দেশকে সামনে নেওয়ার পরিবর্তে পিছিয়ে দেওয়া হয়েছে। গত ১৫ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে সাড়ে ২৮ লাখ কোটি টাকা। এই টাকা পাচার করে তারা আজ বেগম পাড়ায় বিলাসী জীবন যাপন করছে। এখন সময় এসেছে ঘুরে দাঁড়াবার, আমরা চাই আগামীতে সৎ ও দেশপ্রেমিক মানুষ নেতৃত্বে আসুক। দেশের সাধারণ মানুষও ভালো মন্দ বুঝে গেছে। আগামী নির্বাচনে তারা সঠিক সিদ্ধান্ত নিবেন।

শিবির সভাপতি আরও বলেন, জুলাই একটি আর্দশিক ভিত্তির উপর রচিত হয়েছে। এই আর্দশিক ভিত্তিটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আগামী দিনের বাংলাদেশ সাবলিনভাবে বিনির্মাণ করা সম্ভব। জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছে তাদের একটা চেতনা ছিল, প্রেরণা ছিল, তাদের মধ্যে শাহাদাতের তামান্না ছিল। যারা শুধু ইসলামকে জানেন তাদের মধ্যেই এই তামান্না তৈরি হয় নাই, যারা ইসলামকে কম জানেন তাদের মধ্যে বালক, ছোট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের মধ্যে প্রেরণা তৈরি হয়েছিল যে আমি শহীদ হব। এই প্রেরণাই ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে সক্ষম করেছে।   

দেবিদ্বার উপজেলা জামায়াতে সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান ও পৌর আমির ফেরদৌস আহমেদের সঞ্চালনায় দেবিদ্বার উপজেলা জামায়াতে আমির অধ্যাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রীতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহিদ, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী ড. মোবারক হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী (কুমিল্লা ও নোয়াখালী) অঞ্চল টিমের সদস্য কাজী মো.নজরুল ইসলাম খাদেম, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে আমির অধ্যাপক আবদুল মতিন, গাজীপুর মহানগরীর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, জামায়াতের ইউরোপ ইউনিয়নের মূখপাত্র ব্যারিষ্টার আবু বকর সিদ্দিক।

বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হোসেন, অধ্যক্ষ আমিনুল ইসলাম, শিবিরের কেন্দ্রীয় কমিটির ছাত্র কল্যাণ পরিষদের সদস্য আসাদুজ্জামান ভূইয়া, শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক দাওয়া সম্পাদক মো. মোজ্জাফর হোসেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. সানাউল্লাহ রাসেল প্রমুখ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম