Logo
Logo
×

Advertisement

রাজনীতি

নতুন নির্বাচনি জোট গড়ছে ৩ দল, কারা থাকছে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪৭ পিএম

নতুন নির্বাচনি জোট গড়ছে ৩ দল, কারা থাকছে

ফাইল ছবি

Advertisement

জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিন দলের সমন্বয়ে হতে যাচ্ছে আরেকটি নতুন রাজনৈতিক ও নির্বাচনি জোট। রোববার (৭ ডিসেম্বর) বিকাল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আনুষ্ঠানিকভাবে এ জোট আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

কিছুদিন ধরে এনসিপি, এবি পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণঅধিকার পরিষদ- এ চার দলের সমন্বয়ে নির্বাচনি জোটের আলোচনা চলছিল। পরিশেষে এ জোট আলোর মুখ দেখতে যাচ্ছে। তবে এ জোটে থাকছে না গণঅধিকার পরিষদ।

দলগুলোর পক্ষ থেকে জোটকে বলা হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনি ঐক্য’।

তিন দলের এ জোটের বিষয়টি গণমাধ্যমকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এনসিপির নেতৃত্বে তিন দলের সমন্বয়ে সংস্কারের পক্ষে রাজনৈতিক ও নির্বাচনি জোট আসছে।’ 

এ ছাড়া আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ভূঁইয়াও গণমাধ্যমকে নতুন এ জোট গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পদ্মার পানি নিয়ে ষড়যন্ত্র হলে লংমার্চ: আখতার

পদ্মার পানি নিয়ে ষড়যন্ত্র হলে লংমার্চ: আখতার

লংমার্চে নাহিদ ইসলাম অংশ না নেওয়ায় গুঞ্জন আরও ডালপালা মেলে

লংমার্চে নাহিদ ইসলাম অংশ না নেওয়ায় গুঞ্জন আরও ডালপালা মেলে

৭ নভেম্বর থেকে শিক্ষা নিয়ে গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান এনসিপির

৭ নভেম্বর থেকে শিক্ষা নিয়ে গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান এনসিপির

শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ির সাইনবোর্ড ভাঙল এনসিপি নেতারা

শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ির সাইনবোর্ড ভাঙল এনসিপি নেতারা

সরকারের ১ বছর পর দেখা যাবে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ

সরকারের ১ বছর পর দেখা যাবে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ

পদত্যাগের সুনির্দিষ্ট কারণ জানালেন সামান্তা শারমিন

পদত্যাগের সুনির্দিষ্ট কারণ জানালেন সামান্তা শারমিন

আরও পড়ুন

আমির হামজার অডিও কথোপকথন নিয়ে অনড় অবস্থানে রাশেদ খাঁন

আমির হামজার অডিও কথোপকথন নিয়ে অনড় অবস্থানে রাশেদ খাঁন

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

জাবি ছাত্রদলের ১০ নেতাকে শোকজ

জাবি ছাত্রদলের ১০ নেতাকে শোকজ

ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আব্দুস সালাম, সদস্যসচিব রবিন

ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আব্দুস সালাম, সদস্যসচিব রবিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম