Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

নতুন জোটের নেতৃত্বে কারা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ পিএম

নতুন জোটের নেতৃত্বে কারা

ছবি: সংগৃহীত।

Advertisement

জাতীয় পার্টির সাবেক দুই প্রভাবশালী নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (জাপা) ও আনোয়ার হোসেন মঞ্জুর (জেপি) নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) নামে নতুন একটি রাজনৈতিক জোট আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে।

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানের জানা পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা দেওয়া হয়।

জোটে থাকা দলসমূহ-

নবগঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জুর দল ছাড়াও জোটে থাকা অন্য দলগুলো হচ্ছে- জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, জাতীয় ইসলামিক মহাজোট, জাতীয় সংস্কার জোট, বাংলাদেশ লেবার পার্টি, স্বাধীন পার্টি, জাতীয় স্বাধীনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার পার্টি, বাংলাদেশ সর্বজনীন দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি, অ্যাপ্লায়েড ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন, ডেমোক্রেটিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ।

জোটের নেতারা জানান, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এবং দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করবে এনডিএফ।

জাতীয় পার্টির একাংশের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টিকে বাদ দিয়ে সংস্কার হতে পারেনা, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে সব দলকেই সমান সুযোগ দিতে হবে।

এ সময় অতীতের সব ভুল ত্রুটি ভুলে আগামী নির্বাচন অংশগ্রহণমূলক করার আহ্বান জানান তিনি।

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, নির্বাচনকে সামনে রেখে প্রতিযোগিতামূলক সুস্থ রাজনীতির পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা স্পষ্ট, দৃঢ় বা নিরপেক্ষ নয়। সরকারের ভ্রুক্ষেপ শুধু নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে।

মূলত, জোট গঠনের লক্ষ্যে গত ৩০ নভেম্বর মতবিনিময় করা হয়। সেখানে নতুন জোটের রূপরেখা তৈরি করা হয়। ওই সভায় ১৬টি দল অংশ নিলেও পরে আরও কয়েকটি দল যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম