Logo
Logo
×

Advertisement

রাজনীতি

নিছক ক্ষমতা পরিবর্তন হওয়ার জন্য নির্বাচনটা হওয়ার কথা ছিল না: আখতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ এএম

নিছক ক্ষমতা পরিবর্তন হওয়ার জন্য নির্বাচনটা হওয়ার কথা ছিল না: আখতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। ফাইল ছবি

Advertisement

২০২৬ সালের যে নির্বাচন অনুষ্ঠিত হবে তা নিছক কোনো ক্ষমতা পরিবর্তন হওয়ার কথা ছিল না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় যুবশক্তির প্রতিনিধি সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

আখতার হোসেন বলেন, ২০২৬ সালের যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের একমাত্র এজেন্ডা হওয়ার কথা ছিল সংস্কার। কিন্তু নানাভাবে নির্বাচনটাকে একটি শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে।

এই নেতা বলেন, বাংলাদেশে নির্বাচনের এক ধরনের প্রস্তুতি আমরা খেয়াল করছি। কিন্তু যে নির্বাচনটা ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে, নির্বাচনটা নিছক কোনো ক্ষমতা পরিবর্তন হওয়ার নির্বাচন হওয়ার কথা ছিল না। আমরা চেয়েছিলাম যেই কাঠামো বাংলাদেশকে ফ্যাসিবাদী করে তোলে সেই কাঠামো থেকে উৎরে গিয়ে নতুন এক কাঠামোর রাজনীতি প্রতিষ্ঠা করতে। সেটা আমাদের দীর্ঘদিনের লক্ষ্য এবং চাওয়ার জায়গা ছিল।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ রাষ্ট্রটাকে নতুন করে গড়তে চেয়েছে, যে মানুষেরা ২৪-এর অভ্যুত্থানে জীবন দিয়েছেন। যারা শাহাদাত বরণ করেছেন, তারা যে নতুন সংস্কারের বাংলাদেশ দেখতে চেয়েছিল, এ সংস্কারের কথা বিএনপি-জামায়াত কোনো দল তাদের আলোচনার মধ্যে আর প্রধান করে তুলছে না। 

তিনি আরও বলেন, তারা কীভাবে ক্ষমতা দখল করবে, কীভাবে ক্ষমতায় আসবেন শুধুমাত্র সেই ধরনের বুদ্ধি পরামর্শ, এ ধরনের আয়োজনের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রেখেছে। বাংলাদেশের জনগণকে ভালো করে এটা বুঝতে হবে। 

আখতার বলেন, একদল বলছে যে, আমরা আগে ক্ষমতা পরিচালনা করেছি। অভিজ্ঞতা আছে। আরেকদল বলছে আমরা কখনোই ক্ষমতায় আসিনি, আমরা নতুন কিছু দিতে চাই। যদিও তারা মন্ত্রিত্ব শেয়ার করেছে। যারা ক্ষমতায় ছিলেন বলে নানাবিধভাবে আবার ক্ষমতাপ্রাপ্ত হবেন, এই আশাবাদ মানুষের কাছে ব্যক্ত করছেন, দেশ পরিচালনা করেছেন সেই অভিজ্ঞতার কথা বলছেন...বাংলাদেশের মানুষ কিন্তু সেই অভিজ্ঞতা ভুলে যায়নি।

তিনি বলেন, আবার যারা মন্ত্রিত্ব শেয়ার করে আজ নিজেদের নতুন বলে দাবি করছেন তারাও কিন্তু জনগণের কাছে অর্ধ সত্য বক্তব্য দিয়ে মানুষকে অন্ধকারে রাখার রাজনীতি করে যাচ্ছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পদ্মার পানি নিয়ে ষড়যন্ত্র হলে লংমার্চ: আখতার

পদ্মার পানি নিয়ে ষড়যন্ত্র হলে লংমার্চ: আখতার

লংমার্চে নাহিদ ইসলাম অংশ না নেওয়ায় গুঞ্জন আরও ডালপালা মেলে

লংমার্চে নাহিদ ইসলাম অংশ না নেওয়ায় গুঞ্জন আরও ডালপালা মেলে

৭ নভেম্বর থেকে শিক্ষা নিয়ে গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান এনসিপির

৭ নভেম্বর থেকে শিক্ষা নিয়ে গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান এনসিপির

শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ির সাইনবোর্ড ভাঙল এনসিপি নেতারা

শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ির সাইনবোর্ড ভাঙল এনসিপি নেতারা

সরকারের ১ বছর পর দেখা যাবে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ

সরকারের ১ বছর পর দেখা যাবে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ: হাসনাত আব্দুল্লাহ

পদত্যাগের সুনির্দিষ্ট কারণ জানালেন সামান্তা শারমিন

পদত্যাগের সুনির্দিষ্ট কারণ জানালেন সামান্তা শারমিন

আরও পড়ুন

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন জুয়েল

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন জুয়েল

আমির হামজার অডিও কথোপকথন নিয়ে অনড় অবস্থানে রাশেদ খাঁন

আমির হামজার অডিও কথোপকথন নিয়ে অনড় অবস্থানে রাশেদ খাঁন

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

জাবি ছাত্রদলের ১০ নেতাকে শোকজ

জাবি ছাত্রদলের ১০ নেতাকে শোকজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম