Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিপক্ষে বিএনপি-জামায়াতের প্রার্থী কে?

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ পিএম

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিপক্ষে বিএনপি-জামায়াতের প্রার্থী কে?

ফাইল ছবি

Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেখানেই জানা গেল, ঢাকা-১৮ আসন থেকে লড়বেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

ঢাকা-১৮ হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী আসনের মধ্যে ১৯১ তম আসন। এই আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ০১, ১৭, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনের ব্যাপ্তি খিলক্ষেত থেকে শুরু করে আব্দুল্লাহপুর পর্যন্ত।

এই আসনে বিএনপি তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেনের নাম। এই আসনে জামায়াতে ইসলামীও প্রার্থী ঘোষণা করেছে বহু আগেই। দলটির প্রার্থী হিসেবে এই আসনে লড়বেন অধ্যক্ষ আশরাফুল হক।

এদিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন আজ তাদের প্রার্থী তালিকা ঘোষণাকালে বলেন, ‘আমরা মনোনয়নপত্র বিতরণের কাজ শেষ করেছি। আজ প্রাথমিক তালিকা প্রকাশ করছি। আজ যাদের নাম প্রকাশ করবো তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, সেটা তদন্ত করে তার প্রার্থিতা বাতিল করবো।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম